Home আঞ্চলিক মাজারবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে: মুরাদনগর তরিকত ঐক্য পরিষদ
আঞ্চলিক

মাজারবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে: মুরাদনগর তরিকত ঐক্য পরিষদ

Share
Share

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরে তরিকত ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, মাজার ও দরবারবিরোধী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। তারা ধর্মীয় সম্প্রীতি ও সুফি-তরিকতভিত্তিক ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শনিবার (২০ জুন) সকালে মুরাদনগর সদরে আয়োজিত এ সভায় উপজেলার ৩৫২টি মাজার ও পির-মাশায়েখের দরবার থেকে শত শত খাদেম, ভক্ত ও প্রতিনিধি অংশ নেন।

মুরাদনগর তরিকত ঐক্য পরিষদের সহসভাপতি মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং সভাপতি মো. হানিফ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, মো. রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সাহেদুর রহমান কানু ও আনোয়ার হোসেন, ত্রাণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মনির হোসেন, বিশ্ব সুফি সংস্থা কুমিল্লার নেতা কবির হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম এবং সহসাংগঠনিক সম্পাদক মনির হোসেন।

বক্তারা বলেন, দেশে একটি রাজনৈতিক দলের মাজার ও দরবারকেন্দ্রিক কিছু কর্মকাণ্ড নিয়ে তরিকতপন্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি, মাজারবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের দীর্ঘদিনের সুফিবাদী ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।

তারা আরও বলেন, মুরাদনগরে মাজার ও দরবারকেন্দ্রিক কোনো বিরূপ কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হলে তরিকতপন্থীরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে তার জবাব দেবে। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন তরিকত ঐক্য পরিষদের সহধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কূটনৈতিক সমাধানে প্রস্তুত ইরান, হামলা হলে ‘ভয়াবহ জবাব’: আব্বাস আরাঘচি

চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কূটনৈতিক উপায়ে সমঝোতায় পৌঁছাতে ইরান সম্পূর্ণ আন্তরিক বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে দেশের...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা উন্মোচিত হয়েছে। বিভিন্ন মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে...

Related Articles

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

;