Home জীবনযাপন রন্ধনশিল্পের দক্ষতা প্রদর্শনের বড় ক্ষেত্র রেস্টুরেন্ট ব্যবসা: লুবানা ইয়াসমিন শম্পা
জীবনযাপন

রন্ধনশিল্পের দক্ষতা প্রদর্শনের বড় ক্ষেত্র রেস্টুরেন্ট ব্যবসা: লুবানা ইয়াসমিন শম্পা

Share
Share

সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেছেন, রন্ধনশিল্পে সিলেটের নারীরা নানাভাবে নিজেদের দক্ষতা ও নান্দনিকতার পরিচয় দিচ্ছেন। এই দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে রেস্টুরেন্ট ব্যবসা।

শুক্রবার (১৯ জুন) রাতে নগরের পূর্ব জিন্দাবাজারে আমানত রেস্টুরেন্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রীতি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লুবানা ইয়াসমিন শম্পা বলেন, অনেক নারী এখন সাহস করে রেস্টুরেন্ট ব্যবসায় এগিয়ে আসছেন। তাঁদের উদ্বুদ্ধ করতে পারে আমানত রেস্টুরেন্টের সাফল্য।

তিনি আরও বলেন, সিলেটের নারী উদ্যোক্তাদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে উইমেন চেম্বার। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সরকারের আরও সহযোগিতা প্রয়োজন।

আমানত রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মরজিয়া খানমের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, সাহস করে উদ্যোগ নেওয়ার কারণেই তিনি আজ সফলতার এক বছর উদ্‌যাপন করতে পারছেন। তাঁর এ সাফল্য নবীন নারী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে মরজিয়া খানম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, গত এক বছরে গ্রাহকদের যে আস্থা ও ভালোবাসা পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। ভবিষ্যতে আরও বৈচিত্র্যময় ও মানসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে সেই আস্থার প্রতিদান দিতে চান।

এর আগে অতিথিদের অংশগ্রহণে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে রেস্টুরেন্টের গ্রাহকদের জন্য লটারির আয়োজন করা হয়।

লটারিতে বিজয়ী তিন দম্পতি সিলেট–কক্সবাজার ভ্রমণের সুযোগ পান। এ ছাড়া আরও ১৫ জন বিজয়ী সিলেট–জাফলং ভ্রমণের সুযোগ লাভ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিলল মৃত্যুতে

ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হাতে হাতকড়া পরানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা আওয়ামী লীগ নেতা মোঃ...

মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ কিংবা অন্য কোনো ধর্মের কোনো বাণী বা পঙ্‌ক্তি উচ্চারণ করলেই কারও নিজস্ব ধর্মীয় পরিচয়ে আঘাত লাগে না এবং এতে ‘আকাশ...

Related Articles

জেনে নিন ধনে পাতা নিয়মিত খাওয়ার উপকারিতা

  ধনেপাতা খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে বহুল ব্যবহৃত একটি ভেষজ। এতে...

না ফেরার দেশে নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান

বাংলাদেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই। টানা ১০ দিন লাইফ সাপোর্টে...

রক্তচাপ নিয়ন্ত্রণে বয়সভেদে প্রতিদিন কত হাঁটা প্রয়োজন

রক্তচাপ কমাতে হাঁটা খুব কার্যকর, কিন্তু বয়স অনুযায়ী সময় ও তীব্রতা আলাদা...

আইএলও প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য: কর্মচাপেই বছরে ৮.৪ লাখ মৃত্যু

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে খারাপ কর্মপরিবেশ,...