Home জাতীয় অপরাধ মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান, ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই নারী গ্রেপ্তার
অপরাধ

মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান, ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই নারী গ্রেপ্তার

Share
Share

মো. হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ)


নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজিহাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বৃহস্পতিবার (১১ জুন) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাইগা ইউনিয়নের মাতাজিহাট এলাকায় দুই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে মহিলা পুলিশ সদস্যদের অংশগ্রহণ ছিল।

পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানাধীন মাতাজিহাট পুলিশ তদন্ত কেন্দ্র ও মহাদেবপুর থানার একটি বিশেষ দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে দুই নারীকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সেতু (২৮), পিতা: মো. সাইদুল, গ্রাম শেরপুর; এবং তারা বেগম (৫০), স্বামী: মো. আবুল কাশেম, গ্রাম রাইগা মাস্টারপাড়া।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

এদিকে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ থাকায় অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা এ অভিযানের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

নিখোঁজ শিশুর মরদেহ মিলিল ফুফুর কক্ষের বাক্সে

বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ ফুফুর...

আজ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেবে সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার দিন...

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির এক নেতাকে কুপিয়ে হাত ও পায়ের...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

;