Home জাতীয় অপরাধ কুমিল্লায় চাচার কছে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ
অপরাধ

কুমিল্লায় চাচার কছে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ

Share
Share

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার চাচাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ইরন মিয়া (৬০)। তিনি উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কৈজুরী গ্রামের মৃত শিরন মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে কৈজুরী গ্রামের জনতা তাঁকে আটক করে গণধোলাই দেয়। পরে মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন মুহিন তাঁকে গ্রেপ্তার করেন।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই প্রতিবন্ধী কিশোরী অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান, কিশোরীটি দুই মাসের অন্তঃসত্ত্বা। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, তার বাবার চাচাতো ভাই ইরন মিয়া দীর্ঘদিন ধরে তার সঙ্গে যৌন নিপীড়ন করে আসছিলেন।

স্থানীয়রা জানান, কিশোরীর বাবা প্রবাসে থাকেন। ইরন মিয়ার বয়স ৬০ বছর হলেও তিনি এ ধরনের ঘৃণ্য কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। গ্রামবাসী তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি ইরন মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের করুণ মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায়...

জাতিসংঘে ভাষণের পরই যুক্তরাষ্ট্র ছাড়লেন নেতানিয়াহু

আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দান শেষে অত্যন্ত দ্রুততার সাথে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিউইয়র্কে...

Related Articles

বিষাক্ত চোলাই মদ পান করে ১৯ জনের মৃত্যু

ভারতে তিন দশক ধরে আনুষ্ঠানিকভাবে ‘ড্রাই স্টেট’ হিসেবে ঘোষিত রাজ্য নাগাল্যান্ডে বিষাক্ত...

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার...

;