Home জাতীয় অপরাধ জমি দখল ও হয়রানির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
অপরাধ

জমি দখল ও হয়রানির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

Share
Share

মো. হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ)


নওগাঁর মহাদেবপুর উপজেলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে জমি দখল, হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার গাহলী বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আব্দুল মতিন মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল, ফসল নষ্ট, পুকুরের মাছ লুটপাটসহ বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছেন। এসব বিষয়ে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলেও দাবি করেন তাঁরা।

ভুক্তভোগী হাসিনা বানু অভিযোগ করেন, তাঁর বসতবাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং তাঁকে দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, থানায় অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি।

আরেক ভুক্তভোগী পরিতোষ মণ্ডল অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর আব্দুল মতিন মণ্ডলের প্রভাব আরও বেড়েছে। পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তির নামে তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এ ছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর মতো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষের বসতবাড়ি ভাঙচুর ও জোরপূর্বক জমি দখলের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

মানববন্ধন থেকে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল মতিন মণ্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চা-কফিতে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কেন বাড়ে

খুব গরম চা বা কফি পান করলে খাদ্যনালির এক ধরনের ক্যানসারের ঝুঁকি তিন গুণের বেশি বাড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।...

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা...

Related Articles

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার...

মুরাদনগরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ...

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসআই গ্রেপ্তার

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে...