Home জাতীয় অপরাধ নিখোঁজ শিশুর মরদেহ মিলিল ফুফুর কক্ষের বাক্সে
অপরাধ

নিখোঁজ শিশুর মরদেহ মিলিল ফুফুর কক্ষের বাক্সে

Share
Share

বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ ফুফুর কক্ষের একটি বাক্স থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার বেলা তিনটার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু তায়িফা সুলতানা ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে।

পুলিশ জানায়, গতকাল সকালে তায়িফা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বাবা ইলিয়াস খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। পরে পুলিশ তাঁদের বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নার্গিস সুলতানাকে তায়িফাকে তাঁর কক্ষে নিয়ে যেতে দেখে।

এরপর নার্গিস সুলতানার কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্সের ভেতর তায়িফার মরদেহ পাওয়া যায়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি।

পরিবারের এক সদস্যের ভাষ্য, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নার্গিস সুলতানা ভাই ইলিয়াস খানের সঙ্গে একই বাড়িতে থাকতেন। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁদের ধারণা। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে নার্গিস সুলতানার কক্ষে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে এবং নার্গিস সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

আজ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেবে সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার দিন...

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির এক নেতাকে কুপিয়ে হাত ও পায়ের...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

;