Home জাতীয় মাদক ঠেকাতে কক্সবাজারে ডগ স্কোয়াড মোতায়েনের পরিকল্পনা পুলিশের
জাতীয়

মাদক ঠেকাতে কক্সবাজারে ডগ স্কোয়াড মোতায়েনের পরিকল্পনা পুলিশের

Share
Share

মিয়ানমার থেকে ইয়াবা পাচারের অন্যতম প্রধান রুট কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণে প্রশিক্ষিত কুকুর (ডগ স্কোয়াড) মোতায়েনের পরিকল্পনা করছে পুলিশ। এ লক্ষ্যে কক্সবাজার পুলিশ একটি প্রস্তাব পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নতুন করে কুকুর সংগ্রহ না করে বর্তমানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও অন্যান্য ইউনিটে কর্মরত মাদক শনাক্তে প্রশিক্ষিত কুকুরগুলো থেকে বাছাই করে কক্সবাজারের জন্য একটি ‘কে-৯’ ইউনিট গঠন করা হবে।
প্রাথমিকভাবে কক্সবাজার বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং মেরিন ড্রাইভ এলাকায় এসব কুকুরের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। মাদক পাচার ও পরিবহন শনাক্তে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, কক্সবাজারে মাদক প্রতিরোধে প্রশিক্ষিত কুকুর কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে অনেক দূর অগ্রগতি হয়েছে। মাদকদ্রব্য যাতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সীমান্তবর্তী কক্সবাজারে ইয়াবা পাচার রোধে প্রযুক্তি ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট ব্যবহারের উদ্যোগ মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত দেশটির অঙ্গরাজ্য পর্যায়ের কোনো জনপ্রতিনিধিত্বমূলক পদে ১০ জনের কম ফিলিস্তিনি বংশোদ্ভূত...

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন বিধিমালা অনুযায়ী, প্রার্থী হওয়ার যোগ্যতা পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে...

Related Articles

বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষার মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে...

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে...

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক...