সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী হিসেবে সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম একটি ফেসবুক স্ট্যাটাসে তার অভিজ্ঞতা তুলে ধরেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘদিন শারীরিক সমস্যায় ভুগে ১৭ মে ইবনে সিনা হাসপাতালের রিকাবীবাজার শাখায় চিকিৎসকের পরামর্শ নেন। তার ভাষ্য অনুযায়ী, চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ওষুধ সেবন শুরু করতে বলেন এবং পরবর্তীতে রিপোর্ট নিয়ে আসতে বলেন।
তিনি অভিযোগ করেন, ওষুধ সেবনের কয়েক দিনের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে রিপোর্ট নিয়ে পুনরায় চিকিৎসকের সঙ্গে দেখা করতে গেলে তাকে বসতে না দিয়ে কথা বলার সুযোগ দেওয়া হয়নি এবং টিকিট নিয়ে আবার আসতে বলা হয়। এ সময় চিকিৎসকের আচরণে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং সেবা প্রত্যাহারের ঘোষণা দেন।
ফয়ছল আলম আরও দাবি করেন, পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি সন্তোষজনক সাড়া পাননি।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা অভিযুক্ত চিকিৎসকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
এদিকে অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই ছাড়া চূড়ান্ত কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।
নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন সৌদি আরবপ্রবাসী সাইয়িদ খোকন। প্রবাসে থেকেও নিজ...
ByDesk ReportSeptember 8, 2026নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...
ByDesk ReportSeptember 8, 2026মাদারীপুর সদর উপজেলায় চাচার বাড়িতে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে...
ByDesk ReportSeptember 9, 2026নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ শ্রী সুকুমার প্রাং...
ByDesk ReportSeptember 9, 2026র্যাব ও সেনাবাহিনীর ভুয়া ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের...
ByDesk ReportSeptember 9, 2026চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...
ByDesk ReportSeptember 9, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment