Home জাতীয় বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই
জাতীয়

বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই

Share
Share

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষার মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে পার্থক্য রয়েছে। বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই।

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ‘জুলাই সনদের বাস্তবায়ন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসই বাঙালি পরিচয়ের সবচেয়ে বড় স্বীকৃতি। ইতিহাস বিকৃতির চেষ্টা শেষ পর্যন্ত টেকে না। ইতিহাস যেখানে সত্য কথা বলে, সেখানে বিকৃতকারীরা টিকতে পারে না।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এখন পরিচ্ছন্ন ম্যান্ডেটের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। কেউ কৃত্রিম বয়ান তৈরি করতে চাইলে তা নিয়ে মান-অভিমান বা আক্রোশ পোষণ করা হয় না। তবে সঠিক ইতিহাসকেই বয়ান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

ভারত ও বাংলাদেশের জনগোষ্ঠীকে এক করার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, সার্কভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা ২২০ কোটির বেশি। যারা সার্কের ঐক্যের কথা বলেন না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে সেটিকে সন্দেহের চোখে দেখা হবে।

তিনি আরও বলেন, জাতিসংঘ, সার্ক ও বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর বাইরে অন্য কোনো ধরনের কাঠামোর কথা বলা হলে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে কী হবে, জানালেন ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য...

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

Related Articles

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয়...

পার্টি হবে রাতে, চলে আয়’-ডেকে নিয়ে শিক্ষার্থী আজমুলকে পিটিয়ে হত্যা

“শুক্রবার মেহেদি নামের ওর এক রুমমেট কল দিয়ে বলে—রাতে পার্টি হবে, দ্রুত...

;