Home জাতীয় ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

Share
Share

কক্সবাজার প্রতিনিধি


প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সাফারি পার্কের মূল ফটক প্রাঙ্গণে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন। পরে তিনি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একই সঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমান।

এর আগে ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী পার্কের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পার্কের উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরের একপর্যায়ে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী পার্কের বিভিন্ন স্থাপনা ও প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের পার্কের চলমান সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত...

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার দুপুরে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক...

Related Articles

শাস্তির বদলে আত্মশুদ্ধি : দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠালেন ওসি

মাদক নির্মূলে কেবল আইনি অভিযান বা জেলেই সমাধান নয়, বরং অপরাধীদের মানসিক...

মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

নেত্রকোনার ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে নারী শিক্ষার্থীর অন্তরঙ্গ...

লঞ্চভাড়া বাড়ানোর প্রস্তাব, ১০০ কিলোমিটারের মধ্যে কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর লঞ্চের যাত্রীভাড়া বাড়ানোর প্রস্তাব...

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর...

;