Home জাতীয় সিন্ডিকেটমুক্ত করতে না পারলে মন্ত্রিত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণমন্ত্রী
জাতীয়

সিন্ডিকেটমুক্ত করতে না পারলে মন্ত্রিত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণমন্ত্রী

Share
Share

বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া সিন্ডিকেটমুক্ত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ভেঙে দেওয়াই তাঁর অন্যতম বড় চ্যালেঞ্জ।
আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “সিন্ডিকেটমুক্ত করা আমার চ্যালেঞ্জ। এটা যদি না করতে পারি, তাহলে চলে যাব।”
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই তিনি বলে আসছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেটকে সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।
মন্ত্রী বলেন, “আমি প্রথম দিন থেকেই বলে আসছি, যদি এখানে মন্ত্রী থাকি, তাহলে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না। জিরো টলারেন্স।”
উল্লেখ্য, ২০১৮ ও ২০২২ সালে সই হওয়া সমঝোতা স্মারকের আওতায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সীমিত সংখ্যক এজেন্সিকে সুযোগ দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে।
২০২৪ সালের ৩১ মে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। এক বছর পার হলেও দেশটির শ্রমবাজার এখনো পুরোপুরি উন্মুক্ত হয়নি। ফলে নতুন করে শ্রমবাজার চালু ও কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংক্রমণে চার শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এই...

কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখেও নতি স্বীকার করবে না ইরান

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক যুদ্ধের সর্বগ্রাসী প্রভাবে দেশের অর্থনীতিতে ব্যাপক টানা-পোড়েন দেখা দিলেও কোনো অবস্থাতেই নতি স্বীকার করবে না ইরান।...

Related Articles

মাকে রাখতে নারাজ গ্রামপুলিশ ছেলে, ইউএনওর কাছে অভিযোগ

পাবনার সাঁথিয়ায় বৃদ্ধ ও অসুস্থ মাকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি...

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও...

;