Home জাতীয় আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?
জাতীয়

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

Share
Share

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন বিধিমালা অনুযায়ী, প্রার্থী হওয়ার যোগ্যতা পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন।

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বুধবার এ সংক্রান্ত বিধিমালা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসি।

নতুন বিধান অনুযায়ী, দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে যোগ্য প্রার্থী হিসেবে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন। এর ফলে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন বলে উল্লেখ করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন একই কাঠামোর আওতায় আনার পরিকল্পনার অংশ হিসেবে এ বিধিমালা প্রণয়ন করা হয়েছে। পরবর্তী ধাপে এসব নির্বাচনের আচরণবিধিও নতুন আইন অনুযায়ী চূড়ান্ত করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আচরণবিধিতে কোনো রাজনৈতিক দলকে বাদ দেওয়ার বিধান রাখা হয়নি। প্রার্থী হওয়ার যোগ্যতা থাকলে সবাই নির্বাচন করতে পারবেন।

এর আগে ইসির প্রস্তাবনায় সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়ার বিষয়টি আলোচনায় ছিল, যেখানে নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই—এমন ঘোষণা দেওয়ার কথা বলা হয়েছিল।

এদিকে সরকারের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে শর্ত পূরণ সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকতে পারে।

নতুন এই বিধিমালা কার্যকর হলে স্থানীয় নির্বাচনে রাজনৈতিক অংশগ্রহণ ও প্রার্থিতা নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘পুশইন’ ও অনুপ্রবেশ রোধে দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক শুরু

ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...

বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর স্বামী পালিয়ে যান...

Related Articles

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা...

আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা

ভারতের বাংলা দৈনিক এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক...