Home খেলাধুলা বৃষ্টি উপেক্ষা করে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা
খেলাধুলাফুটবল

বৃষ্টি উপেক্ষা করে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

Share
Share

সর্বজিৎ চাকমা, রাঙামাটি


বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে বৃষ্টি উপেক্ষা করে রাঙামাটিতে বর্ণাঢ্য মোটরসাইকেল ও গাড়িবহরের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এ আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত সমর্থক অংশ নেন।

আয়োজকদের সূত্রে জানা যায়, বিকেল চারটায় রাঙামাটি শহীদ মিনার-সংলগ্ন আব্দুস শুক্কুর স্টেডিয়ামে সমবেত হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন আর্জেন্টিনা ভক্তরা। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হলেও এতে সমর্থকদের উৎসাহে ভাটা পড়েনি। আর্জেন্টিনার জার্সি, পতাকা, ব্যানার ও বিভিন্ন সাজসজ্জায় স্টেডিয়াম এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

বিকেল চারটা ২০ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল ও গাড়িবহরের শোভাযাত্রা শুরু হয়। শতাধিক মোটরসাইকেল, প্রাইভেটকার, পিকআপসহ বিভিন্ন যানবাহন নিয়ে সমর্থকেরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। এ সময় আর্জেন্টিনার পতাকা উড়িয়ে এবং প্রিয় দলের পক্ষে স্লোগান দিয়ে পুরো শহর মুখরিত করে তোলেন তাঁরা।

শোভাযাত্রাটি আব্দুস শুক্কুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে আসাম বস্তি, ভেদভেদীসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রিজার্ভ বাজার পুরাতন বস্তি-সংলগ্ন সেতু এলাকায় গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকেই সড়কের পাশে দাঁড়িয়ে শোভাযাত্রা উপভোগ করেন এবং ছবি ও ভিডিও ধারণ করেন।

আয়োজকদের দাবি, এ কর্মসূচিতে প্রায় ৭০০ থেকে ৮০০ জন আর্জেন্টিনা সমর্থক অংশ নেন। রাঙামাটিতে সাম্প্রতিক সময়ে এটি আর্জেন্টিনা ভক্তদের অন্যতম বড় সমাবেশ।

শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজন সমর্থক বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি তাদের আবেগ ও ভালোবাসার জায়গা। বৃষ্টির কারণে কর্মসূচি স্থগিত করার কোনো চিন্তা তাঁদের ছিল না; বরং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

শোভাযাত্রা শেষে রিজার্ভ বাজার পুরাতন বস্তি-সংলগ্ন সেতু এলাকায় প্রায় এক ঘণ্টা অবস্থান করেন সমর্থকেরা। এ সময় তাঁরা দলীয় পতাকা প্রদর্শন, ছবি তোলা এবং আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকেরা জানান, রাঙামাটিতে ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ে এক ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান।...

ভারতে মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। গত সোমবার (৭ জুন) চণ্ডীগড় থেকে...

Related Articles

জার্মানি ছাড়া আরও যাদের কাছে ‘সেভেন আপ’ খেয়েছে ব্রাজিল

ফুটবল বিশ্বে সবচেয়ে সফল দলগুলোর একটি ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপজয়ী এই দল যেমন...

নতুন রূপে ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স, বিধ্বংসী আক্রমণভাগে এমবাপ্পে-দেম্বেলের দল

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হৃদয়বিদারক পরাজয়ের পর সেই হতাশা...

বিসিবির নতুন পর্ষদে তামিমের জয়জয়কার, সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত

বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন...

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিকের স্বপ্ন ভাঙল বাংলাদেশের

টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত ভারতের...