Home আঞ্চলিক পটুয়াখালীর ৩৫ গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
আঞ্চলিকজাতীয়ধর্ম ও জীবনসাম্প্রতিক

পটুয়াখালীর ৩৫ গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

Share
Share

ভৌগোলিক দূরত্বের সীমানা পেরিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫টি গ্রামে আজ বুধবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। দীর্ঘদিনের প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও সামাজিক রীতি অনুযায়ী, জেলার প্রায় ২৫ হাজার মানুষ দেশের মূল ভূখণ্ডের একদিন আগেই পবিত্র এই উৎসব পালন করে আসছেন। এ উপলক্ষে আজ সকাল ৮টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ঐতিহাসিক বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক শতাব্দী ধরে পটুয়াখালীর এসব প্রত্যন্ত অঞ্চলে মধ্যপ্রাচ্যের চন্দ্রোদয় ও ধর্মীয় ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে রোজা এবং দুই ঈদ উদযাপনের রীতি চলে আসছে। ১৯২৮ সাল থেকে এখানকার বাসিন্দারা নিয়মিতভাবে একদিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করছেন। শুধু সদর উপজেলার বদরপুর গ্রামেই প্রায় ১০০টি পরিবার বংশানুক্রমিকভাবে এই নিয়ম নিখুঁতভাবে অনুসরণ করে আসছে।

আজ বুধবার যেসব গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপিত হচ্ছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— সদর উপজেলার বদরপুর ও ছোটবিঘাই; গলাচিপা উপজেলার পশুরী বুনিয়া, সেনের হাওলা, কানকুনি পাড়া, মৌডুবি ও নিজ হাওলা; বাউফল উপজেলার রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, মদনপুরা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলাখালী, আমিরাবাদ ও কনকদিয়া। এছাড়া কলাপাড়া উপজেলার ইটবাড়ীয়া, নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুরসহ আরও বেশ কয়েকটি গ্রামে ঈদের জামাত ও কোরবানি অনুষ্ঠিত হচ্ছে।

বদরপুর গ্রামের বাসিন্দা আবু রায়হান দীর্ঘদিনের এই ঐতিহ্য সম্পর্কে অনুভূতি ব্যক্ত করে বলেন, “ছোটবেলা থেকেই দেখে আসছি, সারা দেশে ঈদ উদযাপনের একদিন আগে আমাদের এলাকায় ঈদের আনন্দ শুরু হয়। আমরাও পূর্বপুরুষদের সেই নিয়ম ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে ঈদ করি। সকাল সকাল ঈদের নামাজ আদায়, কোলাকুলি, আত্মীয়-স্বজনের বাড়িতে যাতায়াত এবং কোরবানি দেওয়া—সব মিলিয়ে দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ।”

এ বিষয়ে বদরপুর দরবার শরীফ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শফিকুল আলম গনি জানান, “বিশ্বের যেকোনো প্রান্তে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে, সেই হিসাবের ওপর ভিত্তি করেই আমরা ঈদুল আজহা উদযাপন করি। হাদিস শরিফেও এ সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা ও ব্যাখ্যা রয়েছে। সেই আলোকে প্রতিবছরের মতো এবারও সকাল ৮টায় আমাদের দরবার শরীফে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এর জন্য সব ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছিল।” নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং এরপরই শুরু হয় পশু কোরবানির আনুষ্ঠানিকতা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব কর্মসূচির...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের...

Related Articles

এআই নজরদারি থেকে ১০ লেন, বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

এআই ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি, স্বয়ংক্রিয় জরিমানা, ওভারপাস-আন্ডারপাস নির্মাণ এবং ভবিষ্যতে মহাসড়কটি ১০...

জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল

রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গোডাউনে সরকারি চালের বেশ কিছু বস্তা পাওয়ার অভিযোগ...

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি।...

‘চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না’: শফিকুর রহমান

  চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের...