Home আঞ্চলিক যাবজ্জীবনের সাজা, তবু অধরা ‘চিট রাসেল’
আঞ্চলিক

যাবজ্জীবনের সাজা, তবু অধরা ‘চিট রাসেল’

Share
Share

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী


রাজশাহী ও উত্তরাঞ্চলের আলোচিত মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মনোয়ারুল হাসান রাসেল ওরফে ‘চিট রাসেল’ আদালতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলেও এখনো গ্রেপ্তার হননি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে কোনো মামলা হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আদালতের নথি অনুযায়ী, কোতোয়ালি থানার মামলা নং-০৮ (সেপ্টেম্বর/২০১৯) থেকে দায়ের হওয়া দায়রা মামলা নং-৩০৯৫/২০২১-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)-এর টেবিল ১০(গ), ৩৮ ও ৪১ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪ তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।

তবে অভিযোগ রয়েছে, আদালতের রায় ও পরোয়ানা জারির পরও মনোয়ারুল হাসান রাসেলকে এখনো গ্রেপ্তার করা যায়নি। দীর্ঘদিন মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ থাকলেও তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে কোনো মামলা হয়নি বলেও সংশ্লিষ্টদের দাবি।

কে এই চিট রাসেল

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আঁচুয়া তালতলা গ্রামের বাসিন্দা মনোয়ারুল হাসান রাসেল স্থানীয়ভাবে ‘চিট রাসেল’ নামে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সময়ের তথ্য অনুযায়ী, তিনি উত্তরাঞ্চলের অন্যতম মাদক কারবারি হিসেবে পরিচিত।

২০১৮ সালের ১৭ অক্টোবর রাতে রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাসেল ও তাঁর স্ত্রী মরিয়মকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁদের ভাড়া বাসা থেকে ৮৮০টি ইয়াবা উদ্ধার করা হয়েছিল বলে পুলিশ জানায়।

এর আগে ২০১৬ সালের ৩ আগস্ট টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকায় র‍্যাব-১২ প্রায় ৬০ হাজার ইয়াবা ও একটি ট্রাকসহ রাসেলকে আটক করে। সে সময় জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা ছিল বলে র‍্যাব জানিয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তাঁর মাদক সরবরাহের নেটওয়ার্ক ছিল।

স্থানীয়দের ভাষ্য, বাসের সহকারী (হেলপার) হিসেবে কর্মজীবন শুরু করা রাসেল পরে মাদক কারবারে জড়িয়ে পড়েন। প্রথমে হেরোইন পরিবহনের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে নিজস্ব নেটওয়ার্ক গড়ে তুলে ইয়াবা ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন।

তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। রাজশাহী শহরে বহুতল ভবন, ফ্ল্যাট, জমিসহ বিভিন্ন স্থাবর সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।

মানি লন্ডারিং তদন্তের দাবি

সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পরও রাসেল কীভাবে গ্রেপ্তারের বাইরে রয়েছেন, তা তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে তাঁর সম্পদের উৎস অনুসন্ধান করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও...

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত...

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম...