Home জাতীয় ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন’, আন্দোলনের প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের
জাতীয়

‘ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন’, আন্দোলনের প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের

Share
Share

 

আন্দোলনের প্রস্তুতি হিসেবে ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার’ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে সরকারকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘ভালোয় ভালোয় আমাদের দাবি মেনে নিন। যদি না মানেন, তাহলে এ দেশের মানুষ জীবন দিয়ে, গুলি খেয়ে ও পঙ্গুত্ব বরণ করে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়, তা শিখে নিয়েছে।’

তিনি বলেন, ‘এখন যারা সরকার গঠন করেছে, তারাও একসময় মজলুম ছিল। কিন্তু তারা তা ভুলে গিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী পথেই হাঁটতে শুরু করেছে।’

জামায়াতের আমির বলেন, ‘আমরা আমাদের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। জুলাইয়ের যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। দেশের ১৮ কোটি মানুষের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করব না।’

তিনি আরও বলেন, ‘আমরা গণভোটকে অপমান করতে দেব না। গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়েই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে। বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না।’

সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সমাজের সব ক্ষেত্রে সরকার বেপরোয়া ও নির্লজ্জভাবে দলীয়করণ করছে। দুর্নীতিকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। জনগণ তা মেনে নেবে না। শেখ হাসিনাকে যেভাবে জনগণ বিদায় করেছে, আপনারা যদি ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগণ প্রত্যাখ্যান করবে।’

আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্দোলনের ডাক আসবে। ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতি দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে, আরও তীব্র হবে।’

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘সিলেটের মানুষের অনেক ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলে একটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেও সেটি এখনো পূর্ণাঙ্গ হয়নি। আমরা সংসদে বলেছি, সমুদ্রের ঢেউ অনুভব করতে বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নেই, ঢাকা থেকে সিলেট সড়কেই তার নমুনা পাওয়া যায়। আমরা চাই, দ্রুত এই সড়কের কাজ শেষ করে জনগণকে স্বস্তি দেওয়া হোক।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মুমিনুল হক, ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আমজাদুল ইসলাম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন !

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী কয়েক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় বা সরকারের...

গাজী নজরুল ইসলামের বহিষ্কারের সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তাঁর...

Related Articles

সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবন সংরক্ষণে কোনো ধরনের পক্ষপাত না করে...

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: সাহাবুদ্দিন চুপ্পুসহ অন্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার জালিয়াতির ঘটনায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো....

এলএনজি টার্মিনালে ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক

  দেশের দুটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি...

পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

  বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে...