Home আঞ্চলিক মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্ব নিলেন ইউএনও
আঞ্চলিকজাতীয়

মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

Share
Share

রাজশাহীর দুর্গাপুরে নিয়োগ পরীক্ষাকেন্দ্রে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। সন্তানের দেখাশোনার জন্য কাউকে না পেয়ে শিশুকে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে আসা এক মায়ের সন্তানের দায়িত্ব নিয়ে তাঁকে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেন তিনি।

সম্প্রতি দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে এক নারী পরীক্ষার্থী শিশুসন্তানকে নিয়ে কেন্দ্রে উপস্থিত হন। কিন্তু পরীক্ষা চলাকালে শিশুটিকে কোথায় রাখবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েন।

বিষয়টি ইউএনও উম্মে হাবিবা ফারজানার নজরে এলে তিনি নিজেই শিশুটিকে কোলে নিয়ে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দেখাশোনা করেন। এতে ওই পরীক্ষার্থী কোনো ধরনের মানসিক চাপ ছাড়াই পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন।

পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অন্য পরীক্ষার্থী ও অভিভাবকেরা ইউএনওর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি এমন সহমর্মিতা একজন জনসেবকের দায়িত্ববোধের ইতিবাচক উদাহরণ।

এ বিষয়ে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের প্রতিবন্ধকতার কারণে পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সেটিই আমাদের লক্ষ্য। একজন মা যদি শুধু সন্তানের দেখাশোনার অভাবে পরীক্ষা দিতে না পারেন, তাহলে সেটি দুঃখজনক। সেই ভাবনা থেকেই শিশুটির দায়িত্ব নিয়েছিলাম।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেঘনায় মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী সাইয়িদ খোকন

  নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন সৌদি আরবপ্রবাসী সাইয়িদ খোকন। প্রবাসে থেকেও নিজ...

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

Related Articles

রুমিন ফারহানা গালি না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না: জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও...

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত...