Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের শর্তে অচলাবস্থার শঙ্কা, কঠোর অবস্থানে ইরান
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শর্তে অচলাবস্থার শঙ্কা, কঠোর অবস্থানে ইরান

Share
Share

যুদ্ধ অবসানে আলোচনার লক্ষ্যে ইরানের প্রস্তাবিত কর্মপরিকল্পনার জবাবে যুক্তরাষ্ট্র কোনো দৃশ্যমান ছাড় দেয়নি বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। বরং ওয়াশিংটন পাঁচ দফা শর্তসম্বলিত একটি পাল্টা প্রস্তাব দিয়েছে, যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

রোববার ফার্স বার্তা সংস্থার বরাতে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানকে কেবল একটি পারমাণবিক স্থাপনা সচল রাখার শর্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সব মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের কথাও বলা হয়েছে।

ফার্সের প্রতিবেদনে বলা হয়, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদের ন্যূনতম ২৫ শতাংশ মুক্ত করতেও রাজি হয়নি ওয়াশিংটন। পাশাপাশি গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইরানের যে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তার কোনো ক্ষতিপূরণ দিতেও অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধের বিষয়টিকে আলোচনার আনুষ্ঠানিক সূচনার প্রধান শর্ত হিসেবে যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানি সংবাদমাধ্যম মেহর বলেছে, কোনো দৃশ্যমান ছাড় না দিয়েই যুক্তরাষ্ট্র এমন কিছু আদায় করতে চাইছে, যা তারা যুদ্ধে অর্জন করতে পারেনি। এতে আলোচনা অচলাবস্থার দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ইরানের প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে লেবাননে ইসরাইলের সামরিক অভিযান বন্ধের দাবিও রয়েছে। একই সঙ্গে ১৩ এপ্রিল থেকে কার্যকর থাকা ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের কথাও বলা হয়েছে।

গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তেহরান সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দীর্ঘদিন ধরে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করার দাবিও তুলেছে।

ফার্স আরও জানায়, কৌশলগত হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ইরানই অব্যাহত রাখবে বলে নিজেদের প্রস্তাবে উল্লেখ করেছে তেহরান। বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি যুদ্ধ শুরুর পর থেকে বেশিরভাগ সময় কার্যত নিয়ন্ত্রণে রেখেছে ইরান।

এদিকে রোববার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবোলফজল শেখারচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে হামলা চালানোর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে তিনি বলেন, “যদি ইসলামি ইরানের ওপর আবার হামলা চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও সম্পদ নজিরবিহীন, আক্রমণাত্মক ও বিস্ময়কর পরিস্থিতির মুখোমুখি হবে।”

অন্যদিকে পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই ইরানের তেল অবকাঠামোয় হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানের তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে এমন পদক্ষেপ নেওয়া হবে, যার ফলে দীর্ঘ সময়ের জন্য যুক্তরাষ্ট্র ও বিশ্ব এই অঞ্চল থেকে তেল পাবে না।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাঝ সমুদ্রে চার দিন বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ, দুর্ভোগে ৩০০ নাবিক

প্রশান্ত মহাসাগরে নিয়মিত টহলের সময় বড় ধরনের যান্ত্রিক ত্রুটিতে পড়ে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘ইউএসএস বেনফোল্ড’। মূল জেনারেটরে ত্রুটির কারণে জাহাজটি চার দিন বিদ্যুৎহীন...

রাষ্ট্রপতি নির্বাচন সুন্দরভাবে সম্পন্নের প্রস্তুতি শেষ: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...

Related Articles

ইতালিতে হোটেল কক্ষ নোংরা রাখার অভিযোগে নগর বাউল জেমসকে জরিমানা

ইতালির রোমে সংগীতা অনুষ্ঠন বা কনসার্টে অংশ নিতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে...

কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের গভীর দুঃখ প্রকাশ

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায়...

ইসলাম গ্রহণ নিয়ে গুঞ্জন: অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস

মরক্কোর সৌহায়লা আল-তাহিরিকে বিয়ে করার পর ব্রাজিলীয় ফুটবলের কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম...

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘শিখা ইন’-এর লিজগ্রহীতা আবু জাফর গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের...