Home আন্তর্জাতিক খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন শেহবাজ শরিফ
আন্তর্জাতিক

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন শেহবাজ শরিফ

Share
Share

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন।

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। খবর দ্য ডন

তাহির আন্দ্রাবি বলেন, ৩ থেকে ৫ জুলাই ইরান ও তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

তিনি জানান, সফরের প্রথম পর্বে শেহবাজ শরিফ ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নেবেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, মন্ত্রিসভার সদস্য এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী সফরকালে ইরানের নেতৃত্ব ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানাবেন। পাশাপাশি এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি পাকিস্তানের সংহতির কথাও পুনর্ব্যক্ত করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফর শেষে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তুরস্কে যাবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার

ইরানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর দেশটির তিন বৈমানিককে গোপনে আটক রাখার অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে কাতার। তেহরানের উত্থাপিত এই দাবি সরাসরি খারিজ...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।...

Related Articles

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে নিজেদের...

‘প্রয়োজনে পা ভেঙে দেওয়া হবে’: ট্রাম্পকে চরম হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুশিয়ারি দিয়ে চরম বার্তা দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান...

পাকিস্তানে আফগান শিক্ষার্থীদের মেডিকেল ও ডেন্টাল শিক্ষা স্থগিত

পাকিস্তানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের জন্য মেডিকেল ও ডেন্টাল শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ...

গুজবে হুড়োহুড়ি, ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি বিখ্যাত হিন্দু মন্দিরে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার...