Home আঞ্চলিক দেওয়ানগঞ্জে এইচএসসির প্রথম দিনে মোবাইল ফোন সঙ্গে রাখায় বহিষ্কার ২ পরীক্ষার্থী
আঞ্চলিক

দেওয়ানগঞ্জে এইচএসসির প্রথম দিনে মোবাইল ফোন সঙ্গে রাখায় বহিষ্কার ২ পরীক্ষার্থী

Share
Share

এমরান হোসেন, জামালপুর


জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার হলে মোবাইল ফোন সঙ্গে রাখার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চবিদ্যালয় কেন্দ্র এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চবিদ্যালয় কেন্দ্রে সোলেমান মিয়া এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে হৃদয় নামের দুই পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন।

সিসিটিভি পর্যবেক্ষণের সময় বিষয়টি শনাক্ত করেন কেন্দ্র দুটির দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে পরীক্ষার বিধিমালা অনুযায়ী ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়ম বরদাশত করা হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিদিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হবে এবং নজরদারি অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৎকালীন শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডারদের বর্বরোচিত নির্যাতনে...

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে বিশেষ অভিযানে নেমেছে সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ। ঘটনাটি জানার পর...

Related Articles

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পদোন্নতি পরীক্ষায় প্যারেড ও সাক্ষাৎকার

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে...

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে...

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

;