Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

Share
Share

গাজায় যুদ্ধ শুরুর পর এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি বলেছে, এ সময়ে লাখো শিশু বাস্তুচ্যুত হয়েছে এবং অনেকেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন এসব তথ্য জানায়। খবর টিআরটি ওয়ার্ল্ড।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধের এক হাজার দিন পার হলেও গাজার শিশুরা ঘরবাড়ি, বিদ্যালয় ও নিরাপদ পরিবেশ হারিয়ে মানবিক সংকটের মধ্যে রয়েছে।

সেভ দ্য চিলড্রেনের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপ অঞ্চলের পরিচালক আহমাদ আহেন্দাউই বলেন, ‘গত এক হাজার দিনের প্রতিটি দিনেই বিশ্ব গাজার শিশুদের সুরক্ষায় ব্যর্থ হয়েছে। শিশুদের হত্যা ও পঙ্গুত্ব ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’

সংস্থাটির দাবি, এখন পর্যন্ত অন্তত ২১ হাজার শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে। তবে বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

সেভ দ্য চিলড্রেন জাতিসংঘের একটি সাম্প্রতিক তদন্ত কমিশনের প্রতিবেদনও উল্লেখ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, ইসরায়েলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েল এ ধরনের অভিযোগ অতীতে অস্বীকার করেছে।

বিবৃতিতে সংস্থাটি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করা এবং ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ স্থগিত করার আহ্বান জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে...

ফ্যামিলি কার্ডের কথা বলে তথ্য সংগ্রহ, নারীর কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তথ্য সংগ্রহ ও ছবি তোলার একপর্যায়ে এক নারীর কান থেকে স্বর্ণের দুল টেনে নিয়ে পালিয়ে...

Related Articles

আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কি না জানি না: ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা: ৫ শিশুসহ নিহত ২৮

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত...

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে...

পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

  ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা মিঠুন...

;