Home জাতীয় অপরাধ দক্ষিণ বনশ্রীতে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
অপরাধ

দক্ষিণ বনশ্রীতে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

Share
Share

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার সন্ধ্যায় ওই এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জহিরুল ইসলাম ওরফে পাপন (৪৫) এবং তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে অ্যানি (৩২)। তাঁদের স্থায়ী বাসা পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় হলেও বর্তমানে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর প্রতীক হাউজিংয়ের ‘জে’ ব্লকের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ বনশ্রীর একটি ফ্ল্যাটে বিপুল পরিমাণ মাদক মজুত রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

অভিযানের সময় ফ্ল্যাটের একটি কক্ষে থাকা কাঠের আলমারির ভেতর থেকে কালো রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগের ভেতরে থাকা ৬০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ১২ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে জহিরুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌসকে আটক করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মূলত মাদক কেনাবেচার সুবিধার্থে তাঁরা দক্ষিণ বনশ্রী এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন।

এ ঘটনায় খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ তিন দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প

কানাডার বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মধ্যরাত থেকে এই শুল্ক কার্যকর...

নোয়াখালীতে ড্রামের পানিতে ফেলে ১৪ দিনের নবজাতককে হত্যা: ঘাতক মা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী এক অবুঝ নবজাতককে পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রামে ফেলে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে নিজ গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে। মর্মান্তিক...

Related Articles

জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কথা বলে শিক্ষার্থীর মাকে ডেকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কথা বলে এক শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে...

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার...

মহাখালীতে মাদক খাইয়ে দিনের পর দিন ধর্ষণ: আত্মহননের পথ বেছে নিল ১৩ বছরের সিমি

রাজধানীর মহাখালীতে ১৩ বছর বয়সী কিশোরী সিমির মর্মান্তিক আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে...

নোয়াখালীতে ড্রামের পানিতে ফেলে ১৪ দিনের নবজাতককে হত্যা: ঘাতক মা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী এক অবুঝ নবজাতককে পানি সংরক্ষণের প্লাস্টিকের...