Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

Share
Share

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত চলাকালেই দেশটি আরও উন্নত সামরিক সরঞ্জাম তৈরি করেছে এবং যুদ্ধের শেষ দিকে সেগুলোর কিছু ব্যবহারও করা হয়েছে।

রোববার এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এ কথা বলেন। খবর প্রেস টিভির।

আকরামিনিয়া বলেন, কয়েকটি সমরাস্ত্রের গবেষণা ও উন্নয়নকাজ আগে থেকেই চলছিল। সংঘাতের শেষ পর্যায়ে ইরানের সশস্ত্র বাহিনী নতুন কয়েকটি ড্রোন ব্যবহার করেছে।

তিনি বলেন, “যুদ্ধ চলাকালেই আমরা এসব ড্রোন ব্যবহারে আনতে সক্ষম হয়েছি।”

তিনি আরও জানান, ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোরও উন্নয়ন করা হয়েছে।

আকরামিনিয়ার ভাষ্য, যুদ্ধ চলাকালে বিদ্যমান অস্ত্র ব্যবহার করলেও গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বন্ধ রাখা হয়নি। বর্তমানে দেশীয় উৎপাদনের পাশাপাশি বন্ধুসুলভ দেশগুলো থেকেও উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, “যুদ্ধের শেষ দিনগুলোতে যে ড্রোনগুলো আমরা উন্মোচন করেছি, সেগুলো আগের তুলনায় অনেক বেশি উন্নত। এর মধ্যে আরাশ-২ উল্লেখযোগ্য। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।”

আকরামিনিয়ার দাবি, এসব সামরিক সক্ষমতা ভবিষ্যতে ইরানের নিরাপত্তা আরও জোরদার করবে।

ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ৪০ দিন পাল্টা হামলা চালায়। ওই হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষয়ক্ষতি হয়েছে বলেও ইরানের দাবি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’

পাকিস্তানি এক নারী গোয়েন্দার প্রেমে পড়ে ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য ফাঁসের অভিযোগে এক নৌসেনাকে আটক করেছে দেশটির পুলিশ। রোববার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম...

রাড্ডাকাণ্ডে সরাসরি জড়িত ৪০ জনের তালিকা গোয়েন্দাদের হাতে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত অন্তত ৪০ জনের তালিকা তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা...

Related Articles

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার...

কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখেও নতি স্বীকার করবে না ইরান

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক যুদ্ধের সর্বগ্রাসী প্রভাবে দেশের অর্থনীতিতে...

‘পবিত্রকরণের’ নামে শিকলে বেঁধে নারীকে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৯

ভারতের গুজরাট রাজ্যে অন্ধবিশ্বাস ও কুপমন্ডূকতার নামে এক নারীর ওপর নারকীয় নির্যাতন,...

তেহরানে ডিজে, লাইভ মিউজিক ও হুক্কা পরিবেশনে নিষেধাজ্ঞা: অমান্য করলে ক্যাফে বন্ধের হুঁশিয়ারি

ক্যাফে বা রেস্তোরাঁয় অনুমোদিত লাইসেন্সের বাইরে লাইভ মিউজিক আয়োজন, ডিজে পরিবেশনা কিংবা...

;