Home আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার

Share
Share

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। খবর আনাদোলু ও আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযান চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আল-আশকার।

৩২ বছর বয়সী আল-আশকার পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন। তাঁর মৃত্যুর সময় স্ত্রী তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন।

আল-আশকার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিসের হয়ে খেলতেন। স্থানীয় ফুটবলে তিনি পরিচিত একজন গোলকিপার ছিলেন।

এক বিবৃতিতে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। সালিম আল-আশকার তাঁদের মধ্যে সর্বশেষ।

আল-আশকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো। এক বিবৃতিতে ক্লাবটি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং চলমান সংঘাতে প্রাণহানি বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার...

চাঁদাবাজির মামলায় পুরস্কারজয়ী কৃষক কারাগারে, কৃষি কর্মকর্তার দাবি তথ্যের ভিত্তিতেই গিয়েছিলেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সারবোঝাই দুটি ট্রাক আটকে চাঁদা দাবির মামলায় মো. আইয়ুব আলী (৪৫) নামের এক পুরস্কারজয়ী কৃষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশের...

Related Articles

দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগেই বিমানে আটক সিজেপি প্রতিষ্ঠাতা

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে...

দিল্লিতে ধর্না থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, আটক কয়েক সাংসদও

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক...

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন, আটক নেহা বোরাসহ একাধিক নেতা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন থেকে...

৭২ হাজার পাউন্ড নিয়ে উধাও নির্মাতা, ১৫০ স্বেচ্ছাসেবীর সহায়তায় স্বপ্নের বাড়ি ফিরে পেলেন বধির দম্পতি

বাড়ি সংস্কারের নামে এক নির্মাতাকে ৭২ হাজার পাউন্ড দেওয়ার পর অসমাপ্ত ও...

;