Home আন্তর্জাতিক ২০২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের ‘গুডবাই’ জানানো হবে, প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন: বিএনপি এমপি
আন্তর্জাতিকরাজনীতি

২০২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের ‘গুডবাই’ জানানো হবে, প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন: বিএনপি এমপি

Share
Share

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান শিগগিরই হবে এবং ২০২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের বিদায় জানানো সম্ভব হবে। তিনি জানান, সরকার এ বিষয়ে কাজ করছে এবং প্রধানমন্ত্রী নিজেই একটি কমিটি গঠন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও এ বিষয়ে কাজ করছেন। শনিবার (২ মে) দুপুরে উখিয়ার পালংখালী স্টেশনে উখিয়া-টেকনাফ অঞ্চলের স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ক্যাম্পকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে ৭ দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরির সুযোগ থাকা তাদের অধিকার। তিনি বলেন, স্থানীয়দের জন্য আরও কর্মসংস্থানের দাবি জানানো হচ্ছে এবং নিয়মতান্ত্রিকভাবে দাবি আদায় করতে হবে।

অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয়দের পক্ষ থেকে ৭ দফা দাবি উপস্থাপন করা হয়। রবিউল হোছাইন গণমাধ্যমকে বলেন, রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা নানা সমস্যার মুখে পড়ছেন। তিনি ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের চলাচল নিয়ন্ত্রণ, মাদক চোরাচালান বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন এবং চাকরিতে ৫০ শতাংশ স্থানীয় নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এম. এ. মোক্তার আহমদ, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজাউল করিমসহ অন্যরা বক্তব্য দেন।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে ৮ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নেয়। বর্তমানে নতুন-পুরোনো মিলিয়ে প্রায় ১২ লক্ষাধিক রোহিঙ্গা উখিয়া-টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে এপস্টেইনের ‘আত্মহত্যার চিরকুট’ উদ্ধারের দাবি, নতুন রহস্য

যুক্তরাষ্ট্রের বিতর্কিত অর্থদাতা ও দণ্ডিত শিশু যৌন অপরাধী জেফরি এপস্টেইনের হাতে লেখা একটি কথিত ‘আত্মহত্যার চিরকুট’ খুঁজে পাওয়ার দাবি করেছেন তাঁর সাবেক কারাসঙ্গী...

গ্রিসের কারাগারে বাংলাদেশির মৃত্যু, দেশে স্বজন না থাকায় সেখানেই হবে দাফন

গ্রিসের করিদালোজ কারাগারে মৃত্যুবরণ করেছেন কামরান দেলোয়ার হোসেন খান নামের এক বাংলাদেশি। দেশে পরিবারের সন্ধান না পাওয়ায় ও পরে এক স্বজনের অনুরোধে মরদেহ...

Related Articles

সংঘাত কমলে বছরের শেষে জ্বালানির দাম কমার আশা : মার্কিন অর্থমন্ত্রীর

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম...

এআই দিয়ে কর্মী ছাঁটাই করা যাবে না, চীনের আদালতের রায়

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কর্মীদের বদলে কাজ করানোর উদ্দেশ্যে কোনো...

৩০ দিনের মধ্যে যুদ্ধের অবসান চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে ১৪ দফার একটি নতুন শান্তি...

যুক্তরাষ্ট্রের জবাব পেল ইরান, প্রস্তাব পর্যালোচনায় তেহরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি অবসানে ইরানের দেওয়া ১৪ দফা...