Home জাতীয় অপরাধ অস্ত্র গায়েব মামলায় সাবেক ডিবি কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ড
অপরাধআঞ্চলিক

অস্ত্র গায়েব মামলায় সাবেক ডিবি কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ড

Share
Share

প্রায় ৩০ বছর আগে জব্দ করা একটি অস্ত্র গায়েবের মামলায় চট্টগ্রামে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওই কর্মকর্তার নাম দেলোয়ার হোসেন। তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক উপপরিদর্শক ছিলেন এবং বর্তমানে চাকরিচ্যুত।

রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। রায়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না, তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদুল করিম জানান, মামলার নথি ও সাক্ষ্যপ্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ২৫ নভেম্বর চট্টগ্রামের ডবলমুরিং থানায় একটি অভিযানে একটি এলজি অস্ত্র জব্দ করা হয়। পরে সেটি ডিবি পুলিশের মালখানায় দায়িত্বে থাকা এসআই দেলোয়ার হোসেনের কাছে জমা দেওয়া হয়। তবে তিনি ওই অস্ত্র আদালতে জমা না দিয়ে ভুয়া স্মারক নম্বর তৈরি করে নথিভুক্ত করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি প্রথমে দুর্নীতি দমন ব্যুরো তদন্ত করে এবং ২০০৪ সালের ২৬ মে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগে বলা হয়, আসামি দায়িত্বে থাকা অবস্থায় জব্দকৃত অস্ত্র আদালতের মালখানায় জমা না দিয়ে তা গায়েব করেন এবং কাগজপত্রে মিথ্যা তথ্য উপস্থাপন করেন। পরবর্তীতে ২০১৭ সালে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

দীর্ঘ শুনানি ও ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। মামলাটি প্রায় তিন দশক ধরে চলমান থাকার পর শেষ পর্যন্ত এই রায়ের মধ্য দিয়ে নিষ্পত্তি হলো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

নিখোঁজ শিশুর মরদেহ মিলিল ফুফুর কক্ষের বাক্সে

বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ ফুফুর...

আজ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেবে সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার দিন...

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির এক নেতাকে কুপিয়ে হাত ও পায়ের...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

;