Home আঞ্চলিক জামালপুরে জলাবদ্ধতার ভোগান্তিতে প্রতিবাদ, ট্রেন অবরোধ লাকাবাসীর
আঞ্চলিক

জামালপুরে জলাবদ্ধতার ভোগান্তিতে প্রতিবাদ, ট্রেন অবরোধ লাকাবাসীর

Share
Share

জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় টানা কয়েক সপ্তাহের জলাবদ্ধতায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা শেষ পর্যন্ত ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (৩ মে) দুপুরে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকর উদ্যোগ না পাওয়ার অভিযোগে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন আটকে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ২টা ৪০ মিনিটের দিকে শেখেরভিটা এলাকায় দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের বেসরকারি কমিউটার ট্রেনটি অবরোধ করা হয়। এ সময় স্থানীয়রা রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলে প্রায় ৪০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শেখেরভিটা এলাকার অন্তত ৩০০ পরিবার কয়েক সপ্তাহ ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে। এলাকার সড়ক, গলি ও চলাচলের পথ পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের দাবি, ইতোমধ্যে চার শিশুকে সাপে কামড় দিয়েছে।
ভুক্তভোগীরা জানান, জলাবদ্ধতার বিষয়টি একাধিকবার পৌরসভা ও জেলা প্রশাসনকে জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিনের দুর্ভোগ ও অবহেলার প্রতিবাদে বাধ্য হয়ে তারা ট্রেন অবরোধের মতো কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন।
স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, “এলাকাটি পৌর শহরের মধ্যে হলেও আমরা বন্যার মতো পরিস্থিতিতে বসবাস করছি। তিন শতাধিক পরিবার পানিবন্দী। প্রশাসনের নিষ্ক্রিয়তায় মানুষ ক্ষুব্ধ হয়ে আজ রাস্তায় নেমেছে।”
তিনি আরও বলেন, প্রশাসন দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
এ বিষয়ে জামালপুরের স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খানম বলেন, তিনি বর্তমানে ছুটিতে থাকলেও বিষয়টি জেনেছেন। তার ভাষ্য, শেখেরভিটা এলাকায় জলাবদ্ধতা গুরুতর আকার ধারণ করেছে এবং পানি অপসারণে বড় পাইপ বসিয়ে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...

;