ঝিনাইদহে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ‘ক্রিস্টাল আইস’ (মেথ) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২ মে) দুপুরে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫১০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধার করা মাদক ঝিনাইদহ সদর থানা-এ হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের এ ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।
Leave a comment