Home আঞ্চলিক ঝড়ে উপড়ে গেল মধুসূদনের স্মৃতিবিজড়িত বটগাছ
আঞ্চলিক

ঝড়ে উপড়ে গেল মধুসূদনের স্মৃতিবিজড়িত বটগাছ

Share
Share

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর বিখ্যাত ‘বটবৃক্ষ’ কবিতার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিবিজড়িত বটগাছটি কালবৈশাখীর ঝড়ে উপড়ে গেছে।শনিবার দুপুরে যশোরের সাগরদাঁড়ি এলাকায় কপোতাক্ষ নদ তীরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছে এটি শুধু একটি গাছ নয়, বরং কবির শৈশব ও সাহিত্যিক স্মৃতির এক জীবন্ত প্রতীক ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে বিশাল বটগাছটি উপড়ে পড়ে। গাছটি ছিল কবির বাড়ির পূর্ব পাশে নদীর তীরে অবস্থিত।স্থানীয় বাসিন্দা সুনীল হালদার বলেন, এই বটগাছ ঘিরে অসংখ্য স্মৃতি ছিল এবং দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা এটি দেখতে আসতেন। গাছটি ভেঙে পড়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মধুসূদন গবেষক খসরু পারভেজ জানান, ১৮৬৫ সালে ফ্রান্সের ভার্সাই শহরে অবস্থানকালে মধুসূদন এই ‘বটবৃক্ষ’ কবিতাটি রচনা করেন। পরে ১৮৬৭ সালে এটি ‘চতুর্দশপদী কবিতাবলি’ গ্রন্থে প্রকাশিত হয়।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যবাহী বটগাছ সংরক্ষণের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে কবির স্মৃতিবাহী এই গাছটি হারিয়ে যাওয়াকে তিনি ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে উল্লেখ করেন।

এই ঘটনার পর স্থানীয়দের দাবি—ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে এমন ক্ষতি আর না হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’—একটি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকির সময় এক ব্যবসায়ীকে এমন প্রশ্ন করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা...

লক্ষ্মীপুরে বাড়ির পেছনে দুধের কৌটায় মিলল ৫ শক্তিশালী বোমা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিত্যক্ত ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের দুই দিন...

Related Articles

গোমস্তাপুরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী...

সন্ধ্যার পর বিনা কারণে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজার শহরে সন্ধ্যার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা...

উপহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ১৪ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি 

প্রতিবেশীদের টিটকারি আর উপহাসকে শক্তিতে রূপান্তর করে পড়াশোনায় এক অবিশ্বাস্য ও অনুকরণীয়...

গাজীপুরে ছিনতাইকারীর নিমর্ম ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাক শ্রমিকের

গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীদের নির্মম ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক কারখানা...

;