Home জাতীয় দুর্ঘটনা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে দুই যাত্রী আহত, দাঁত ভাঙল একজনের
দুর্ঘটনা

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে দুই যাত্রী আহত, দাঁত ভাঙল একজনের

Share
Share

কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে চকরিয়া এলাকায় এ ঘটনা ঘটে, এতে এক যাত্রীর চারটি দাঁত ভেঙে যাওয়ার পাশাপাশি অপর একজন ঘাড়ে আঘাত পান।

রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। আহত দুই যাত্রী নন-এসি কোচের (ঢ বগি) ৩৫-৩৬ নম্বর আসনে বসেছিলেন। ট্রেনটি চকরিয়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে একটি পাথর ছুড়ে মারা হয়, যা সরাসরি যাত্রীদের ওপর আঘাত হানে।

আহতদের মধ্যে মোহাম্মদ হিমেল আহমেদ (২৫)-এর চারটি দাঁত ভেঙে যায় এবং তার নিচের ঠোঁটের ভেতরের অংশে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। অপর যাত্রী মোহাম্মদ আবু সাঈদ (৪০) ঘাড়ে আঘাত পান। ঘটনার পর তাদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নামিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বিকাল সোয়া ৪টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

একই বগিতে থাকা যাত্রী সাইদুল ইসলাম জানান, তারা দিনাজপুরের বিরামপুর থেকে ১৮-২০ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে এ ধরনের ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।

রেলওয়ে সূত্র জানায়, গত এক বছরে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলরত ট্রেনে অন্তত ১৪৫ বার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন ৩৯ জন। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে কক্সবাজার রুটে, যেখানে অন্তত ৩৮টি ঘটনায় ১৪ জন আহত হন।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। চকরিয়া-হারবাং এলাকায় রেলওয়ে পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ধরনের ঘটনা ঠেকাতে আরও ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়লেন জামালপুর ছাত্রদল নেতা বাহারম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে স্বেচ্ছায় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান (বাহারম)। রোববার (২৬ এপ্রিল) তার দেওয়া...

বিদ্যালয়ে সহকর্মীর ওপর হামলার অভিযোগ, আহত এক শিক্ষিকা

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বিদ্যালয় চলাকালে এক শিক্ষিকাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে অপর এক শিক্ষিকার বিরুদ্ধে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ১৩ নম্বর...

Related Articles

মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু

রাজধানীর মহাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর...

সারাদেশে বজ্রপাতে ১২ জন নিহত

রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতের ঘটনায় অন্তত ১২...

লন্ডনে চুরি করা গাড়ির ধাক্কায় বিশ্বনাথের আমির আলী নিহত

যুক্তরাজ্যের লন্ডনের উপকণ্ঠ সাউথএন্ড-অন-সি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী...

চট্টগ্রামে ওয়াসার খনন কাজে মাটি ধস, ২ শ্রমিক নিহত

চট্টগ্রামের হালিশহরে ওয়াসার মাটি খননের সময় ধসে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন।...