Home জাতীয় অপরাধ ৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক

Share
Share

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাত্র ৩০ হাজার টাকাকে কেন্দ্র করে তানজিলা আক্তার নামের এক কিশোরীকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে তার প্রেমিক। ঘটনাটি ঘটার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হত্যাকাণ্ডের মূল আসামি প্রেমিক রানা হাওলাদারকে গ্রেপ্তার করে ঘটনার মূল রহস্য উন্মোচন করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার এম এন মোর্শেদ। তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকা থেকে অভিযান চালিয়ে রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুটি উদ্ধার করেছে পুলিশ।

পিবিআই জানায়, গত ২৭ জুলাই বিকেলে প্রেমিক রানা তাঁর নিজস্ব অটোরিকশায় করে তানজিলাকে ঘোরানোর উদ্দেশ্যে বের হন। ভ্রমণের একপর্যায়ে প্রেমিকের কাছে ৩০ হাজার টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে রানা প্রথমে তানজিলার গলা চেপে ধরেন এবং পরবর্তীতে অটোরিকশায় থাকা ফল কাটার চাকু দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেন।

হত্যাকাণ্ড ঘটানোর পর ভুক্তভোগী তানজিলার সঙ্গে থাকা দুটি মূল্যবান স্মার্টফোন ও একটি রুপার চেইন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেন রানা। আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্রেমিক রানা হাওলাদার নির্মম এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুটিপাড়া...

Related Articles

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয়...

পার্টি হবে রাতে, চলে আয়’-ডেকে নিয়ে শিক্ষার্থী আজমুলকে পিটিয়ে হত্যা

“শুক্রবার মেহেদি নামের ওর এক রুমমেট কল দিয়ে বলে—রাতে পার্টি হবে, দ্রুত...

;