Home জেলা নিষিদ্ধ দল আওয়ামী লীগের পক্ষে স্লোগান, মাইজদীতে যুবককে পিটুনি দিল স্থানীয় বাসিন্দা
জেলাসারা দেশ

নিষিদ্ধ দল আওয়ামী লীগের পক্ষে স্লোগান, মাইজদীতে যুবককে পিটুনি দিল স্থানীয় বাসিন্দা

Share
Share

নোয়াখালী জেলা শহর মাইজদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মাইকিং করে স্লোগান দেওয়ার সময় এক যুবককে পিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের টাউনহল মোড়ের দক্ষিণে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় অটোরিকশায় বাঁধা দুটি মাইক খুলে নেওয়া হয় এবং একটি অ্যামপ্লিফায়ারও জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় মাইক বেঁধে শহরের পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যাচ্ছিলেন ওই যুবক। অটোরিকশার ভেতরে বসে তিনি ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। স্লোগান দিতে দিতে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে পৌঁছালে অটোরিকশা থেকে নেমে সড়কে দাঁড়িয়ে আরও জোরে স্লোগান দেন।

এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা তার দিকে তেড়ে এলে তিনি দ্রুত অটোরিকশায় উঠে পড়েন। পরে ক্ষুব্ধ জনতা তাকে টেনেহিঁচড়ে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে। অটোরিকশাচালককেও চড়থাপ্পড় দেওয়া হয়। একপর্যায়ে মাইক ও অ্যামপ্লিফায়ার কেড়ে নেওয়া হয় এবং পরে ওই যুবক ও চালককে ছেড়ে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, মারধরের শিকার যুবকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তাকে শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৬টার দিকে সদর উপজেলার...

মামির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা ভাগনে, অতঃপর…

ভারতের বিহারের বৈশালী জেলার রোহুয়া গ্রামে এক গৃহবধূ ও তার ভাগনের মধ্যে কথিত সম্পর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সম্প্রতি ছড়িয়ে...

Related Articles

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭ জন নতুন করে

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই...

কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে ডিবির অভিযানে দুইজন গ্রেফতার

মো. ইয়াসিন সরকার,কুমিল্লা সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লার পুলিশ সুপারকে নিয়ে ভুয়া তথ্য ও...

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে...

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, মরদেহ কাঁধে নিয়ে হাসপাতালে গেলেন স্বামী

কক্সবাজারের উখিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর...