Home জাতীয় দুর্ঘটনা দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা মেঘলা মুক্তা, আইসিইউতে চিকিৎসাধীন
দুর্ঘটনা

দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা মেঘলা মুক্তা, আইসিইউতে চিকিৎসাধীন

Share
Share

 

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)–তে চিকিৎসাধীন রয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। তবে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার কারণে তিনি কোন হাসপাতালে ভর্তি আছেন, তা প্রকাশ করা হয়নি। তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তাঁর টিম।

বুধবার মেঘলা মুক্তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে তাঁর দ্রুত সুস্থতার জন্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভয়াবহ দুর্ঘটনায় আহত হওয়ার পর বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন মেঘলা মুক্তা। তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। একই সঙ্গে যাচাই–বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানানো হয়। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

এর আগে গত ২৭ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেঘলা মুক্তা জানিয়েছিলেন, তাঁর মোবাইল ফোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে কিছুদিন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকতে পারবেন না।

র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মেঘলা মুক্তা। পরে তেলেগু চলচ্চিত্র সাকালা কালা ভাল্লাভুডু–তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। এরপর তিনি পায়ের ছাপ, কাঠগোলাপআগুনের পাখি চলচ্চিত্রে অভিনয় করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাজিলের হয়ে আর মাঠে নামবেন না নেইমার, নিশ্চিত করলেন কোচ আনচেলত্তি

আন্তর্জাতিক ফুটবলে একটি বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটিয়ে ব্রাজিলের জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন তারকা ফরোয়ার্ড নেইমার। সেলেসাওদের হয়ে তার আর মাঠে নামা...

এক সপ্তাহের ব্যবধানে ইরানে আবারও সুন্নি আলেমকে গু’লি করে হ’ত্যা

ইরানের ক্ষিণ-পূর্বাঞ্চলে এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আবারও এক সুন্নি ধর্মীয় নেতা আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সোমবার (১৪ সেপ্টেম্বর) নিশ্চিত...

Related Articles

বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে করতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্তে ৩ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে...

লালপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে হামিম আলী (৩) নামে এক শিশুর...

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর ১৪ জেলে উদ্ধার, সন্ধান নেই ট্রলারের

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীতে...

কালকিনিতে রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...