Home আন্তর্জাতিক আর্জেন্টিনায় দাবানল প্রতিরোধের প্রশিক্ষণকালে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৭
আন্তর্জাতিকদুর্ঘটনাসাম্প্রতিক

আর্জেন্টিনায় দাবানল প্রতিরোধের প্রশিক্ষণকালে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৭

Share
Share

আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার এক প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দেশটির সান হুয়ান প্রদেশের এক দুর্গম পাহাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

জরুরি সেবা সংস্থা সূত্রে জানা গেছে, ‘বেল ৪১২’ মডেলের ইউটিলিটি হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। অগ্নিনির্বাপণ সংস্থার আয়োজনে বন দাবানল মোকাবিলাবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে দুর্ঘটনাটি ঘটে। সেসময় আকাশসীমা ও আবহাওয়া স্বাভাবিক ছিল বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

হেলিকপ্টারটিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। নিহতদের মধ্যে সান হুয়ান প্রদেশের পুলিশের উপপ্রধান মার্সেলো ভিদেলা, ফায়ার সার্ভিস প্রধান রুবেন কাস্ত্রো, সিভিল প্রোটেকশনের পরিচালক কার্লোস হেরেদিয়া এবং উপ-ফায়ার প্রধান হোর্হে কারবাহালের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁদের সাথে থাকা বাকি তিন ক্রু সদস্যও দুর্ঘটনায় মারা যান।

একটি স্থানীয় খনি কোম্পানির হেলিকপ্টারের সাহায্যে দুর্ঘটনাস্থল ও ধ্বংসাবশেষ চিহ্নিত করা সম্ভব হলেও দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় উদ্ধারকাজ প্রচণ্ড ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীদের প্রায় সাত মাইল দুর্গম পাহাড়ি পথ হেঁটে সেখানে পৌঁছাতে হচ্ছে। উল্লেখ্য, সান হুয়ানের পার্শ্ববর্তী লা রিওহা অঞ্চলে কয়েক দিন ধরে চলা ভয়াবহ দাবানলে শত শত হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে, যা নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছিলেন এই অগ্নিনির্বাপক কর্মীরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মৃত্যুদণ্ডের প্রতিবাদে ঠোঁট সেলাই করে অনশনে ইরানের দেড় হাজার বন্দি

সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানের বৃহত্তম কারগার ‘ঘেজেল হেসার’-এর দেড় হাজারেরও বেশি বন্দি নিজেদের ঠোঁট সেলাই করে গণঅনশন কর্মসূচি পালন...

উত্তাল সাগরের ঢেউ থেকে শিশুর জীবন বাঁচানো সেই ১৬ বছরের লাইফগার্ডকে সম্মাননা দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উত্তাল সাগরের ভয়াল ঢেউ থেকে ১০ বছর বয়সী এক শিশুর জীবন বাঁচিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন ১৬ বছর বয়সী লাইফগার্ড রাইডার। সাহসিকতার...

Related Articles

প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চশিক্ষা অর্জন করা তিন নারী-পুরুষের হাতে সরকারি চাকরির...

বাংলা ভাষা ও মুসলিম পরিচয়ে চরম বিপত্তি: ভারতীয় নারীকে জোরপূর্বক বাংলাদেশে ‘পুশইন’

বাংলা ভাষায় কথা বলা এবং মুসলিম পরিচয়ের কারণে এক ভারতীয় বৈধ নাগরিককে...

দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে বগুড়ায়

উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপরেখা বদলে দিতে বগুড়ার এরুলিয়ায় অবস্থিত বিদ্যমান এয়ারফিল্ডকে দেশের চতুর্থ...

মিরপুরে স্ত্রী-সন্তানকে বাসার নিচে পাঠিয়ে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে...