Home আঞ্চলিক জামালপুরে ফার্মেসিতে যুবকের আত্মহত্যা, ফেসবুক স্ট্যাটাসে ইঙ্গিত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

জামালপুরে ফার্মেসিতে যুবকের আত্মহত্যা, ফেসবুক স্ট্যাটাসে ইঙ্গিত

Share
Share

জামালপুরের সরিষাবাড়িতে ১৭ বছর বয়সী বিশাল মিয়া নামে এক যুবক ফার্মেসির ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার শিমলা বাজারের সুমন ফার্মেসিতে ঘটনাটি ঘটে।

নিহত বিশাল মিয়া উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ি এলাকার সাগর মিয়ার ছেলে। তিনি স্থানীয় আর ডি এম পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন এবং পাশাপাশি শিমলা বাজারের সুমন ফার্মেসিতে ওষুধ বিক্রেতা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সোমবার বিকেলে বিশাল তার ফেসবুক আইডিতে ‘বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি’ লিখে আবেগঘন স্ট্যাটাস দেন। এরপর তিনি ফার্মেসির বিশ্রামাগারে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। এক ঘণ্টা পর ফার্মেসির মালিক সুজিত কুমার রায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে বিশালকে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সাগর মিয়া জানান, ভ্যান চালিয়ে খুব কষ্টে সংসার চালাতে হয়। মাঝে মধ্যে ছেলে বড় বড় কিছু জিনিসের জন্য বায়না ধরত। দিতে না পারলে মন খারাপ করে খাওয়া-দাওয়া না করে দোকানে চলে আসত। আজ সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেবাশীষ রাজবংশী বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছিল। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবীন-প্রবীণ সমন্বয়ে হচ্ছে বিএনপির স্থায়ী কমিটি

দীর্ঘ এক দশকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কাউন্সিল হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ঈদুল আজহার পর ৭ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে...

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালি। তবে ইরান যুদ্ধের ফলে সেই প্রণালিটি এখন কার্যত বন্ধ হয়ে আছে। শুরুতে...

Related Articles

অসত্য তথ্য ছড়িয়েছে মিডিয়া: বাতিল হয়নি ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সময়সীমা কমিয়ে...

পুকুরঘাটে মুখ ধুতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্রী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সারতে গিয়ে বজ্রপাতে তানজিনা আক্তার...

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানির জন্য আদালতে নেওয়ার পথে পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার...

৭ বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, মূল ফটকের নাম এম এ জি ওসমানী

মহান মুক্তিযুদ্ধের অবিনাশী স্মৃতি এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে এক অনন্য...