Home জাতীয় অপরাধ আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়বিনোদন

আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন

Share
Share

অভিনেতা সালমান শাহর মৃত্যুর মামলায় অভিযুক্ত খল অভিনেতা আশরাফুল হক ডন বলেছেন, তিনি পালিয়ে যাননি; বরং শিগগিরই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন।

ডন বলেন, “সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। ৩০ বছর পালাইনি, এখন পালাব কেন? আমি বাসাতেই আছি। দু-একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, এখন এর একটা সুরাহা দরকার।”

সম্প্রতি সালমান শাহর মৃত্যুর মামলাটি নতুন মোড় নেয়। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল
ফেরদৌস ইবনে হক ২০ অক্টোবর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরদিন (২১ অক্টোবর) সালমানের মামা আলমগীর কুমকুম রমনা থানায় নতুন মামলা করেন। এতে সালমানের স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়, তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ডন। আদালত এরই মধ্যে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।

সালমান শাহকে স্মরণ করে ডন বলেন, “যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি, সেই সিনেমাতেই সালমান ভাইয়ের সঙ্গে জুটি গড়েছিলাম। কিন্তু তাকে ভালোবেসেই আমার ক্যারিয়ারের বারোটা বেজেছে। আজও ঘুরে দাঁড়াতে পারিনি।”

তিনি আরও বলেন, “সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছে, আমি করিনি— এটাই কি আমার অপরাধ? ওপরে একজন আছেন, তিনি সব দেখেন। একদিন সত্য প্রকাশ হবেই।” ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহর মৃত্যু ঘটে। প্রায় তিন দশক পেরিয়েও এই মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক রহস্যময় অধ্যায় হয়ে আছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আসামে স্কুলের টিফিনে গোমাংস: মুসলিম নারী ও ছেলে গ্রেপ্তার

ভারতের আসামের গোয়ালপাড়া জেলায় এক মুসলিম নারীকে গ্রেপ্তার এবং তাঁর নাবালক ছেলেকে আটক করেছে স্থানীয় পুলিশ। অভিযোগ উঠেছে— ওই স্কুলছাত্র টিফিনে গোমাংসের বিরিয়ানি...

কিনব্রিজ-চাঁদনীঘাট এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি সিসিক প্রশাসককে স্মারকলিপি

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল সংলগ্ন এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে...

Related Articles

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...