Home জাতীয় অপরাধ হাইকোর্টে আগাম জামিন চাইবেন সামিরা, উপস্থিত বর্তমান স্বামী
অপরাধআইন-বিচারজাতীয়বিনোদন

হাইকোর্টে আগাম জামিন চাইবেন সামিরা, উপস্থিত বর্তমান স্বামী

Share
Share

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি ও তার সাবেক স্ত্রী সামিরা হক হাইকোর্টে আগাম জামিন আবেদন করবেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সামিরার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ হাইকোর্টে এসে এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন।

সকাল ৯টার দিকে তাকে আপিল বিভাগের সামনে বসে থাকতে দেখা যায়। এ সময় তিনি কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে জামিন শুনানি নিয়ে আলোচনা করেন।
এর আগে গত সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। এরও আগে ২০ অক্টোবর রাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামির তালিকায় রয়েছেন সালমানের স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা আশরাফুল হক ডনসহ ১১ জন। অন্য আসামিদের মধ্যে আছেন বিএফডিসির তিন কর্মী—ডেভিড, জাভেদ ও ফারুক; এছাড়া ফরিদপুরের রেজভী আহমেদ ওরফে ফরহাদ, রুবী, আ. ছাত্তার ও সাজু।

মামলার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৩ অক্টোবর আদালতে শুনানির সময় প্রথমবার উপস্থিত ছিলেন সামিরা হক। এক সপ্তাহ পর ২১ অক্টোবর আদালতের নির্দেশে রমনা থানায় নতুন করে হত্যা মামলা করা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। তবে মঙ্গলবার তার স্বামী আদালতে এসে আগাম জামিনের বিষয়ে কথা বলেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ...

২ ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করে ইতিহাস গড়লেন সেবাস্তিয়ান সাওয়ে

অ্যাথলেটিকস বিশ্ব আজ এক নতুন যুগের সূচনা দেখল। যা এতদিন মানব সক্ষমতার বাইরে বলে ধারণা করা হতো, সেই ‘২ ঘণ্টার দেওয়াল’ ভেঙে চুরমার...

Related Articles

শ্রীলঙ্কায় নজিরবিহীন মাদক কেলেঙ্কারি: ১১০ কেজি গাঁজাসহ ২২ ভিক্ষু গ্রেপ্তার

শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো মাদক পাচারের অভিযোগে একসাথে ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে...

গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধ’র্ষণ, অচেতন অবস্থায় উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও পৈশাচিক নির্যাতনের লোমহর্ষক ঘটনা ঘটেছে। সোমবার...

ফরিদপুরে কোদালের আঘাতে দাদি–ফুফুসহ তিনজন নিহত

ফরিদপুরে এক যুবকের বিরুদ্ধে নিজের দাদি, ফুফু ও এক প্রতিবেশীকে কোদাল দিয়ে...

এনসিপি বেশি ভোকাল, জামায়াত তুলনামূলক দুর্বল : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সংসদে বিরোধী জোটের মধ্যে...