Home জাতীয় হিজাব নিয়ে শিক্ষকের ‘বিতর্কিত’ মন্তব্যে উত্তাল রাবি ক্যাম্পাস
জাতীয়

হিজাব নিয়ে শিক্ষকের ‘বিতর্কিত’ মন্তব্যে উত্তাল রাবি ক্যাম্পাস

Share
Share

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুনের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু হয় এ বিক্ষোভ।

অধ্যাপক মামুন তার ফেসবুকে রাকসুর হল সংসদের নারীদের শপথ গ্রহণের একটি ছবি পোস্ট করে লেখেন—“এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডোর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাবো। পরবো টু-কোয়াটার, আর হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদ পান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!”

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুরু হয় তীব্র সমালোচনা। পরবর্তীতে তিনি পোস্টটি মুছে ফেলেন। কিন্তু ততক্ষণে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জোহা চত্বর থেকে মিছিল নিয়ে পশ্চিমপাড়ার মেয়েদের হলগুলোর সামনে যান। এ সময় হলের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন। শিক্ষার্থীরা স্লোগান দেন—‘মামুনের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘মদখোরের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘তোমার আমার পরিচয়— হিজাব, হিজাব’ ইত্যাদি।

বিক্ষোভ শেষে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেন,“বিশ্ববিদ্যালয়গুলো এখন হিজাব বিদ্বেষীদের আতুরঘরে পরিণত হয়েছে। আমরা চাই, অধ্যাপক মামুন প্রকাশ্যে ক্ষমা চান— না হলে তাকে এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।”

রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন,“শিক্ষার্থীদের অস্তিত্বে আঘাত লেগেছে। হিজাবের অস্তিত্বে, মুসলমানের অস্তিত্বে আঘাত লেগেছে। প্রশাসনকে এখনই তাকে শোকজ করতে হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কিনব্রিজ-চাঁদনীঘাট এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি সিসিক প্রশাসককে স্মারকলিপি

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল সংলগ্ন এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে...

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক নারী ও তার অপ্রাপ্তবয়স্ক কন্যার ওপর যৌন সহিংসতার অভিযোগ উঠেছে। আলোচিত...

Related Articles

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...

তানোরে ১.৫ কি: মি: রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন

মো: গোলাম কিবরিয়া ,রাজশাহী তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বাধাইড়...