Home জাতীয় অপরাধ চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদলকর্মী নিহত
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদলকর্মী নিহত

Share
Share

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাজ্জাদ নামে এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত একটি ব্যানার সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা ধাওয়া–পাল্টাধাওয়া এবং গুলির ঘটনায় রূপ নেয়।

প্রত্যক্ষদর্শী মিনহাজুল ইসলাম জানান, “মধ্যরাতে হঠাৎ গুলির শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে দেখি কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। স্থানীয়রা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়।”

ছাত্রদল নেতা জিএম সালাউদ্দিন আসাদ বলেন, “যুবলীগের সন্ত্রাসীরা যুবদলের পরিচয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। মেয়রের ব্যানার খুলতে গেলে তাদের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। পরে উদ্ধার করতে গেলে ছাদ থেকে গুলি করা হয়, এতে সাজ্জাদ মারা যায়।”

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, “গুলিবিদ্ধ অবস্থায় সাজ্জাদ নামে এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাত পাওয়া গেছে। এ ঘটনায় আহত আরও আটজনকে চমেকে ভর্তি করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার তদন্ত চলছে। কারা সংঘর্ষে জড়িত ছিল তা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় পর্যায়ে দলীয় দ্বন্দ্বের কারণে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বাড়ছে, যা সহিংসতায় রূপ নিচ্ছে। তারা দলীয় নেতৃত্বকে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে সমন্বয় ও সংহতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’—একটি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকির সময় এক ব্যবসায়ীকে এমন প্রশ্ন করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা...

লক্ষ্মীপুরে বাড়ির পেছনে দুধের কৌটায় মিলল ৫ শক্তিশালী বোমা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিত্যক্ত ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের দুই দিন...

Related Articles

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যসহায়তা নিশ্চিত করতে বিশেষ ওএমএস কর্মসূচি...

টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন রাশেদ খাঁন

  বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপ’...

দুই হাজার পোলিং এজেন্টকে নিয়ে প্রতিমন্ত্রীর ভূরিভোজ

  নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব শেষ হওয়ার পর অনেক সময় পোলিং এজেন্টদের আর...

বিএনপি নেতা ও শিক্ষকের বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু, হুমকির চিরকুট

  যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা মধ্যপাড়ায় বিএনপি নেতা ও স্কুলশিক্ষক শিমুল হোসেনের...

;