Home আঞ্চলিক ফরিদপুরে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ফরিদপুরে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

Share
Share

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাপের কামড়ে শুভ দাস (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শুভ দাস ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাবাদ গ্রামের বাসিন্দা জয়ন্ত দাসের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে শুভ দাস স্থানীয় আব্দুল্লাবাদ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দীর্ঘ চিকিৎসার পর সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শুভ দাস মারা যান। নিহতের প্রতিবেশী ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মাতুব্বর বলেন, “সাপের কামড়ে শুভ দাসের মৃত্যু হয়েছে। আমরা তাকে রাতেই হাসপাতালে পাঠিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।”

চিকিৎসকরা জানান, সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় সাপদংশনের পর শরীরে বিষ দ্রুত ছড়িয়ে পড়ে। তাকে হাসপাতালে আনার আগেই অবস্থার অবনতি ঘটে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ভাঙ্গা ও আশপাশের এলাকায় সাপের উপদ্রব বেড়ে যায়। বিশেষ করে সন্ধ্যার পর গ্রামের কাঁচা রাস্তা ও ধানক্ষেতের পাশে হাঁটাচলার সময় সাপের কামড়ের ঝুঁকি থাকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা...

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও মিত্রদের থেকে আদায় করতে চান ট্রাম্প, কতটা বাস্তবসম্মত?

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পরও নানা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র যেসব দেশকে ‘সুরক্ষা দিয়েছে’,...

Related Articles

হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চান ৬ ব্রিটিশ রাজনীতিক

  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর না...

গোমতী নদীর মাটি কাটলে কাউকে ছাড় দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা...

রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে কালীগঞ্জে আমির হামজার মাহফিল

প্রশাসনের মধ্যস্থতায় বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের মধ্যে সমঝোতার পর ঝিনাইদহের...

সংসদে ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত...

;