Home আন্তর্জাতিক ঘূর্ণিঝড় কাজিকি: ভিয়েতনামে অর্ধকোটি মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় কাজিকি: ভিয়েতনামে অর্ধকোটি মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ

Share
Share

ভয়াবহ শক্তি নিয়ে ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কাজিকি’। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে সরকার ৫ লাখ ৮৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

ভিয়েতনামের আবহাওয়া দপ্তর জানিয়েছে, কাজিকির প্রভাবে ইতোমধ্যে বাতাসের গতি ঘণ্টায় ১৬৬ কিলোমিটার ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার (২৫ আগস্ট) উপকূলে আঘাত হানার সময় ঝড়টি আরও শক্তি সঞ্চয় করতে পারে।
থান হোয়া, কোয়াং ত্রি, হিউ এবং ডা নাং প্রদেশের বাসিন্দাদের দ্রুত বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বাতিল হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইটও।

চীনের হাইনান দ্বীপ অতিক্রম করার পর ঝড়টি তাইওয়ানে দুর্বল হলেও এখনো বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বর্ষণে কিছু এলাকায় ৩২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিবিসি জানায়, তাইওয়ানে প্রবেশের সময় বাতাসের গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে এবং ৩০০-৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উপকূলজুড়ে ২ থেকে ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করেছে ভিয়েতনাম সরকার। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানায়, “পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। পর্যটন জাহাজ, মাছ ধরার নৌকা এবং মৎস্য খাত মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।”

ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে, রবিবার ও সোমবার মোট ২২টি ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা, গত বছরের সেপ্টেম্বরের টাইফুন ইয়াগির মতো এই ঝড়ও ভয়াবহ রূপ নিতে পারে। ওই সময় শুধু ভিয়েতনামেই ৩০০ জন নিহত হয়েছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা কয়েক হাজার জেলে ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসতে...

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, আটক ৫

এমরান হোসেন, জামালপুর জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক...

Related Articles

ফিলিস্তিনিদের নির্যাতনের দায়ে নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার দাবি ৭১ ব্রিটিশ এমপির

  ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির...

খামেনির জানাজা সম্পন্নের জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির...

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মুখে রাজধানী মস্কোর আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করতে...

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

গাজায় যুদ্ধ শুরুর পর এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত...