Home আন্তর্জাতিক ভারতের উত্তর প্রদেশে তীর্থযাত্রীবাহী ট্রলিতে ট্রাকের ধাক্কা, নিহত ৮
আন্তর্জাতিকদুর্ঘটনা

ভারতের উত্তর প্রদেশে তীর্থযাত্রীবাহী ট্রলিতে ট্রাকের ধাক্কা, নিহত ৮

Share
Share

ভারতের উত্তর প্রদেশে তীর্থযাত্রীবাহী ট্রাক্টর-ট্রলিকে একটি ট্রাক ধাক্কা দিলে অন্তত ৮ জন নিহত হন। আহত হয়েছেন আরও ৪৩ জন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

রোববার (২৪ আগস্ট) রাত ২টার দিকে বুলন্দ শহরের আলীগড় সীমান্তের আরনিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, কাসগঞ্জ জেলার রফাতপুর গ্রাম থেকে ৬১ জন তীর্থযাত্রী ট্রাক্টর-ট্রলিতে করে রাজস্থানের জাহারপীর মাজারে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ট্রলিটি উল্টে যায়।

ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। আহতদের দ্রুত উদ্ধার করে আলীগড় মেডিকেল কলেজ, বুলন্দ শহর জেলা হাসপাতাল এবং খুর্জার কৈলাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত ১২ শিশু রয়েছে, আর গুরুতর আহত তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় শোক প্রকাশ করে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

সব ঘাঁটি গুটিয়ে দীর্ঘ দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

ইরাক থেকে নিজেদের সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের ঐতিহাসিক...

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি

উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কোর ইতিহাসে ঘটে গেল এক ঐতিহাসিক মাইলফলক।...

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের...

যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় স্বীকার করে মধ্যপ্রাচ্য ছাড়ার বিকল্প নেই’: আইআরজিসি কমান্ডার

মধ্যপ্রাচ্যে বিদ্যমান ভূরাজনৈতিক সংকট ও সামরিক উত্তেজনার আবহেই যুক্তরাষ্ট্রকে নিয়ে কড়া হুঁশিয়ারি...

;