Home আন্তর্জাতিক ঢাকায় জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিকজাতীয়

ঢাকায় জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Share
Share

ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর ভাটারায় জামায়াত আমিরের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিকেল ২টা থেকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্থায়ী এই বৈঠকটি সম্পন্ন হয়। সাক্ষাৎকালে পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী, জামায়াত আমিরের খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।

ইসহাক দারের নেতৃত্বে পাকিস্তান প্রতিনিধিদলে ছিলেন—
• প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাযওয়া
• পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া ও সার্ক) ইলিয়াস মেহমুদ নিজামী
• ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার
• ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ
• পলিটিক্যাল কাউন্সেল কামরান দাঙ্গল

জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন—
• নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের
• সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
• জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী

বৈঠক শেষে জামায়াত আমির পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার এ আগমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রকাশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

সব ঘাঁটি গুটিয়ে দীর্ঘ দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

ইরাক থেকে নিজেদের সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের ঐতিহাসিক...

৫০৬ কোটি টাকার ভূতুরে বিল: ফোন করে ক্ষমা চাইলেন বিদ্যুৎমন্ত্রী

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সাড়ে পাঁচশত কোটি টাকার কাছাকাছি...

ময়মনসিংহে কৃষিজমিতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে জমে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো....

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি

উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কোর ইতিহাসে ঘটে গেল এক ঐতিহাসিক মাইলফলক।...

;