Home আন্তর্জাতিক হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

Share
Share

হরমুজ প্রণালি ও আরব উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন নিয়ম ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মূলত নিজেদের দক্ষিণ উপকূলীয় জলসীমায় নৌচলাচল নিয়ন্ত্রণ শক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির নৌ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, আরব উপসাগর থেকে হরমুজ প্রণালি পর্যন্ত প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলজুড়ে একটি ‘বিশেষ নিয়ন্ত্রণ বলয়’ গড়ে তোলা হবে।

আইআরজিসির দাবি, এই পদক্ষেপের লক্ষ্য হলো এই জলসীমাকে ইরানের জন্য শক্তি ও গৌরবের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা, পাশাপাশি অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা।

এই ঘোষণার একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সতর্ক করে বলেন, যারা আরব উপসাগর অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তাদের জন্য এখানে কোনো জায়গা নেই।

সূত্র : গালফ নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ক্রীটের কাছে গাজাগামী ত্রাণবহর আটকাল ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবহরকে গ্রিসের ক্রীট দ্বীপের নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানে বহরের একাধিক জাহাজের...

ইসরায়েলের এফ-৩৫ এর ককপিট ভিডিও ঘিরে নতুন উত্তেজনা

ইসরায়েল প্রথমবারের মতো তেহরানের আকাশে উড্ডয়নরত একটি এফ-৩৫ যুদ্ধবিমানের ককপিট থেকে ধারণ করা ভিডিও প্রকাশ করেছে। ইসরায়েলি বিমানবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এই ফুটেজকে...

Related Articles

বোন খুন করে রোলেক্স আত্মসাৎ: নারীর যাবজ্জীবন সাজা

ন্যান্সি পেক্সটন নিজের বোনকে হত্যা করে তাঁর রোলেক্স ঘড়ি নিয়ে নেওয়ার ঘটনায়...

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি মিত্রদের রক্ষা করতে পারছে না: খামেনি

মোজতবা খামেনি মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র-এর সামরিক ঘাঁটিগুলো তাদের মিত্রদের নিরাপত্তা...

মার্কিন আগ্রাসন হলে যুদ্ধজাহাজও রক্ষা পাবে না: আইআরজিসির হুঁশিয়ারি

ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোর সতর্ক করে বলেছে, ইরান-এর ওপর নতুন করে কোনো...

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসির ১৪ সদস্য নিহত

ইরান-এর উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশ-এ অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ইসলামি রেভ্যলুশনারি গার্ড...