Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে পিকেলবল খেলোয়াড়সহ বিমান বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পিকেলবল খেলোয়াড়সহ বিমান বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত

Share
Share

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিল কান্ট্রি এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাইলট ছাড়া বাকি চারজন ছিলেন পিকেলবল খেলোয়াড়, যারা একটি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে উইম্বার্লি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই পাইলটসহ চারজন যাত্রীর মৃত্যু হয়। পরে মোট পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

খেলোয়াড়রা সান আন্তোনিওর নিকটবর্তী নিউ ব্রাউনফেলস শহরে একটি প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিলেন। শহরটি সান আন্তোনিও থেকে প্রায় ৩০ মাইল দূরে অবস্থিত। অ্যামারিলো পিকেলবল ক্লাব নিশ্চিত করেছে, নিহতরা তাদের ক্লাবের সদস্য ছিলেন।

ফ্লাইট সংক্রান্ত তথ্য অনুযায়ী, সেসনা ৪২১সি মডেলের বিমানটি অ্যামারিলো থেকে উড্ডয়ন করে নিউ ব্রাউনফেলস ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করছিল। অস্টিন আমেরিকান-স্টেটসম্যান প্রকাশিত আকাশ থেকে তোলা ছবিতে দেখা গেছে, বিমানটি একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে।

ফেডারেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এদিকে, শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকা টুর্নামেন্টটি বাতিল করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন, সিলেট এবং আঞ্চলিক শ্রম...

এটি তাদের খুব কাছেই রয়েছে ;নতুন অস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন এক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে ইরান। দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি...

Related Articles

ইসফাহান স্থাপনায় ইউরেনিয়াম এখনো মাটির নিচে, চাইলে উদ্ধার সম্ভব: আইএইএ

স্যাটেলাইট চিত্রে ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার-এ মার্কিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর দৃশ্য...

আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান

মার্কিন-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনার কথা সৌদি আরবকে...

যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় অঞ্চল থেকে ‘বিতাড়নের’ হুঁশিয়ারি ইরানি কর্মকর্তার

হোসেন নৌসাবাদী বলেছেন, অতীতে যেমন পর্তুগাল, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড-কে ইরান উপসাগরীয় অঞ্চল...

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

হরমুজ প্রণালি ও আরব উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন...