Home আন্তর্জাতিক হরমুজ প্রণালিতে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ যুক্তরাষ্ট্রের: ট্রাম্প
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

Share
Share

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন। এর আগে সাংবাদিকদের কাছেও একই ধরনের বক্তব্য দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমি মনে করি, আমরা এটি ধরে রাখব।’

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, এই অবরোধকে অনেকে ‘ইস্পাতের প্রাচীর’ বলছে এবং এ বিষয়ে ইরানের কিছু করার নেই।

ট্রাম্প বলেন, ‘ইরান শুধু কথা বলে, কাজ করে না; মধ্যপ্রাচ্যের উৎপীড়ক আর নয়।’

তবে ট্রাম্পের এমন দাবির মধ্যেও হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব রয়েছে। প্রণালিটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। এসব আলোচনার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর শান্তি আলোচনা মূলত স্থগিত রয়েছে।

ইরান জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের সম্পদ অবমুক্ত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে পূর্ণাঙ্গ নৌ চলাচলের অনুমতি দেওয়া হবে না।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র আটটি জাহাজ চলাচল করেছে। যুদ্ধের আগে প্রতিদিন এই জলপথ দিয়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত। বাণিজ্য বিশ্লেষণ প্ল্যাটফর্ম কেপলারের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১২টি জাহাজ চলাচল করেছে। মঙ্গলবারের সংখ্যা সেই গড়েরও নিচে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

সব ঘাঁটি গুটিয়ে দীর্ঘ দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

ইরাক থেকে নিজেদের সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের ঐতিহাসিক...

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি

উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কোর ইতিহাসে ঘটে গেল এক ঐতিহাসিক মাইলফলক।...

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের...

যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় স্বীকার করে মধ্যপ্রাচ্য ছাড়ার বিকল্প নেই’: আইআরজিসি কমান্ডার

মধ্যপ্রাচ্যে বিদ্যমান ভূরাজনৈতিক সংকট ও সামরিক উত্তেজনার আবহেই যুক্তরাষ্ট্রকে নিয়ে কড়া হুঁশিয়ারি...

;