Home জাতীয় কারাগারে যাওয়ার আগে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা মামুন মণ্ডলের
জাতীয়রাজনীতি

কারাগারে যাওয়ার আগে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা মামুন মণ্ডলের

Share
Share

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির গাজীপুর মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় প্রিজনভ্যানে ওঠানোর আগে তিনি এ ঘোষণা দেন।

মামুন মণ্ডল গত বছরের ১৭ জানুয়ারি থেকে কারাগারে আছেন। ওই দিন রাজধানীর উত্তরার রূপায়ণ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় বুধবার সকালে তাঁকে আদালতে হাজির করা হয়।

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গাজীপুর জেলা গারদখানা থেকে হাতকড়া পরা অবস্থায় মামুন মণ্ডলকে প্রিজনভ্যানে তোলার জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় তিনি হঠাৎ দাঁড়িয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে কথা বলেন।

মামুন মণ্ডলকে বলতে শোনা যায়, ‘আমি দেশবাসীর সবার কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনো দিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই। সবাই দোয়া রাখবেন, আমার জন্য দোয়া করবেন।’

তাঁর বক্তব্যের সময় উপস্থিত কয়েকজন তাঁকে ‘ভাই, আসসালামু আলাইকুম’ বলে সালাম দেন।

২০২৪ সালের ৪ জুলাই ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। এর আগে তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর ছিলেন। তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মামুন মণ্ডল। ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে তিনি ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

৫০৬ কোটি টাকার ভূতুরে বিল: ফোন করে ক্ষমা চাইলেন বিদ্যুৎমন্ত্রী

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সাড়ে পাঁচশত কোটি টাকার কাছাকাছি...

ময়মনসিংহে কৃষিজমিতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে জমে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো....

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের...

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

;