Home জাতীয় সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা, প্রায় ১০ মিনিট অচল অধিবেশন
জাতীয়

সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা, প্রায় ১০ মিনিট অচল অধিবেশন

Share
Share

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান-এর এক বক্তব্যকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার ফলে প্রায় ১০ মিনিট অধিবেশনের কার্যক্রম বন্ধ থাকে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশন চলাকালে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, “কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াতে ইসলামী করতে পারে না; করলে তা ডাবল অপরাধ।”

এই বক্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে হইচই শুরু করেন। পাল্টা প্রতিক্রিয়া জানান সরকারদলীয় সদস্যরাও। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, স্পিকারকে দাঁড়িয়ে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানাতে হয়।

স্পিকার বলেন, “সারা জাতি দেখছে, সংসদ লাইভ টেলিকাস্ট হচ্ছে। বিধি অনুযায়ী সংসদ না চললে এর মর্যাদা ক্ষুণ্ন হবে।” তিনি সদস্যদের আচরণে ক্ষোভ প্রকাশ করে সতর্ক করেন, সংসদের শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব।

পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। তিনি ফজলুর রহমানের মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান এবং বক্তব্যের অসংসদীয় অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেন।

তিনি বলেন, “আমার পরিচয় ও আদর্শ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা গুরুতর অপরাধ।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান এবং বলেন, কোনো অসংসদীয় বক্তব্য থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করা হবে।

উল্লেখ্য, এই উত্তপ্ত পরিস্থিতির কারণে সংসদের কার্যক্রম প্রায় ১০ মিনিট স্থবির হয়ে পড়ে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ হওয়া একমাত্র সন্তান অপ্রতিমের (১৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে...

নারীসহ ফ্ল্যাটে আটক সাবেক সেই ওসিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক নারীর সঙ্গে অবস্থানরত পুলিশ পরিদর্শক মাহবুব আলমকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। ওই নারীও পরে ছাড়া পেয়েছেন। শুক্রবার (১৮...

Related Articles

বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের...

অপ্রতিম হত্যাকাণ্ডে লজ্জিত ও অনুতপ্ত: কুমিল্লা-৬ আসনের এমপি

‘আমি ক্ষমাপ্রার্থী। এই এলাকার সংসদ সদস্য হিসেবে আমি লজ্জিত ও অনুতপ্ত। আমাদের...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি...

রাজধানীর কুড়িল থেকে ১২ বছরের এক শিশু নিখোঁজ

রাজধানীর কুড়িল এলাকা থেকে নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।...