Home আঞ্চলিক নকলায় গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আঞ্চলিক

নকলায় গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share
Share

মো. মাকসুদুর রহমান, শেরপুর


শেরপুরের নকলা উপজেলায় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, নকলার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষানুরাগী, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধি, গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামোর উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, শিক্ষার গুণগত মানোন্নয়ন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা জনগণের দোরগোড়ায় কার্যকর ও মানসম্মত সেবা পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট সবার মতামত গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং জেলার টেকসই উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যৌন হয়রানির অভিযোগ খুবির শিক্ষকের শাস্তি দাবি করে বিক্ষোভ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই...

সামুন মাহমুদ খানের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ঘনিষ্ঠজনদের

সিলেটের ব্যবসায়ী ও সমাজসেবক সামুন মাহমুদ খানের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে উত্থাপিত অভিযোগকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠজন...

Related Articles

মাজারবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে: মুরাদনগর তরিকত ঐক্য পরিষদ

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে তরিকত ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক...

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

মো. মাকসুদুর রহমান, শেরপুর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার...

সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার

ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার চরম সংকটে থাকা বাংলাদেশের উপকূলীয়...

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন শরীর ও মন সুস্থ রাখতে যোগব্যায়ামের বিকল্প...