Home জাতীয় অপরাধ মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী গুলির ঘটনায় হাসিনাসহ ৪০ জনের অভিযোগপত্র দাখিল
অপরাধজাতীয়

মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী গুলির ঘটনায় হাসিনাসহ ৪০ জনের অভিযোগপত্র দাখিল

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাসির আহমেদ হাওলাদার গতকাল রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস জামান গত ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ মে দিন ধার্য করেছেন।

অভিযোগপত্রভুক্ত অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীবসহ আরও অনেকে। তবে তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনরত একদল বিক্ষোভকারীর ওপর হামলা চালানো হয়। বেলা পৌনে ৩টার দিকে লাঠিপেটা ও গুলিবর্ষণের ঘটনায় আশিক গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে চলে যায় বলে অভিযোগে বলা হয়েছে।
ঘটনার পর একই বছরের ২৮ সেপ্টেম্বর আশিক নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ১২জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকসহ অন্যদের পূর্বপরিকল্পিত নির্দেশনা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিযুক্তরা সারাদেশে চলমান ছাত্র-জনতার আন্দোলন দমন করতে সহিংস পন্থা অবলম্বন করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

৫০৬ কোটি টাকার ভূতুরে বিল: ফোন করে ক্ষমা চাইলেন বিদ্যুৎমন্ত্রী

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সাড়ে পাঁচশত কোটি টাকার কাছাকাছি...

ময়মনসিংহে কৃষিজমিতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে জমে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো....

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের...

নিখোঁজ শিশুর মরদেহ মিলিল ফুফুর কক্ষের বাক্সে

বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ ফুফুর...

;